SEVA SETU ABHIYAN 2026: সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধা সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছে দিতে বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। ‘সেবা সেতু অভিযান’ (SEVA SETU ABHIYAN).-এর মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে একটি সিঙ্গল-উইন্ডো পরিষেবার আওতায় আনা হবে। আগামী ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত রাজ্যজুড়ে বিভিন্ন শিবিরের আয়োজন করা হবে। সেখানে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্পে অন-দ্য-স্পট রেজিস্ট্রেশন, নথি যাচাই, পরিষেবা প্রদান এবং অভিযোগের নিষ্পত্তির সুযোগ দেওয়া হবে।
তাহলে চলুন দেখে নেওয়া যাক, আপনার এলাকায় কবে এবং কোথায় সেবা সেতু অভিযান (SEVA SETU ABHIYAN) শিবির বসবে। পাশাপাশি, এই শিবিরে গিয়ে পশ্চিমবঙ্গবাসী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কোন কোন প্রকল্পের সুবিধা নিতে পারবেন, কী কী পরিষেবার জন্য আবেদন করতে পারবেন এবং কোথায় অভিযোগ জানানো যাবে—তা বিস্তারিত জানতে অবশ্যই আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।
সেবা সেতু অভিযান (SEVA SETU ABHIYAN) শিবিরে কী কী সুবিধা পাওয়া যাবে?
আগামী ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত রাজ্যজুড়ে চলবে ‘সেবা সেতু অভিযান’। এই অভিযানের শিবিরগুলিতে পশ্চিমবঙ্গবাসী বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা, পরিষেবা এবং আবেদন সংক্রান্ত সহায়তা পাবেন।
এই শিবির থেকে অন্নপূর্ণা প্রকল্প, আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা, অটল পেনশন যোজনা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, জব কার্ড, কন্যাশ্রী ও বিভিন্ন স্কলারশিপ, শৌচাগারের আবেদন ও আবাস যোজনায় আবেদন-সহ একাধিক সরকারি পরিষেবার জন্য আবেদন বা প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।
এছাড়াও জমির খতিয়ানে থাকা ভুল সংশোধন, পাট্টার জন্য আবেদন, স্ট্রিট ভেন্ডর লোন (Street Vendor Loan)-এর মতো ঋণের আবেদন এবং বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত সমস্যা বা অভিযোগ জানানো যাবে।
পাশাপাশি, উজ্জ্বলা গ্যাস-সহ আরও একাধিক কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্প এবং পরিষেবা সংক্রান্ত আবেদন ও অভিযোগ জানানোর সুযোগ থাকবে এই শিবিরগুলিতে।
সেবা সেতু অভিযান আপনার এলাকায় কবে ও কোথায় বসবে? কীভাবে চেক করবেন
আপনার এলাকায় সেবা সেতু অভিযান শিবির কবে এবং কোথায় বসবে, তা খুব সহজেই অনলাইনে দেখে নিতে পারবেন। এর জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন।
১) প্রথমে অফিসিয়াল পোর্টালে যান
সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টাল jks.wb.gov.in-এ যেতে হবে। নিচে দেওয়া সরাসরি লিঙ্কে ক্লিক করেও অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে পারবেন।
২) ‘Locate your Shivir’-এ ক্লিক করুন
পোর্টালের হোম পেজে থাকা ‘Locate your Shivir’ অপশনে ক্লিক করুন।
৩) এলাকার তথ্য নির্বাচন করুন
এরপরের পেজে আপনার জেলা, ব্লক/পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নির্বাচন করে সার্চ করুন।
৪) শিবিরের তারিখ ও স্থান দেখুন
সার্চ করার পর আপনার এলাকার সেবা সেতু অভিযান শিবির কবে এবং কোথায় বসবে, সেই তথ্য দেখতে পারবেন। নির্ধারিত দিনে প্রয়োজনীয় ও উপযুক্ত নথিপত্র সঙ্গে নিয়ে শিবিরে গিয়ে বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবার জন্য আবেদন করতে পারবেন।
৫) কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন, সেটিও দেখুন
এছাড়াও পোর্টালে থাকা ‘Know your Schemes’ অপশনে ক্লিক করে সেবা সেতু অভিযান শিবিরের মাধ্যমে কোন কোন সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধা পাওয়া যাবে, তা দেখে নিতে পারবেন।
সেবা সেতু অভিযান শিবির বা ক্যাম্প পোর্টাল লিংক- ক্লিক করুন
আপনার এলাকায় কবে বসবে ক্যাম্পঃ চেক করুন
সেবা সেতু অভিযান শিবিরে কি কি সুবিধা পাবেন দেখুনঃ ক্লিক করুন
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
