এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে রাজ্যের লক্ষ লক্ষ ভূমিহীন খেতমজুর ও কৃষিশ্রমিকদের জন্য ধামাকা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর ১ এপ্রিল নয়, আজ ৭ মার্চ থেকেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ভূমিহীন খেতমজুর প্রকল্পের ৪,০০০ টাকা।
এদিন ধর্মতলার মেট্রো চ্যানেলে দ্বিতীয়তম দিন ধর্না মঞ্চ থেকে এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘ভূমিহীন খেতমজুর’ প্রকল্পের টাকা আজ থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে।
নিয়ম অনুযায়ী ১ এপ্রিল থেকে টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকার সেই অপেক্ষা কমিয়ে আজকেই সরাসরি সুবিধা পৌঁছে দেওয়ার বড় সিদ্ধান্ত নিল।
ইতিমধ্যেই রাজ্যের বহু ভূমিহীন কৃষকের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে খুব সহজেই অনলাইনে আপনার আবেদনের স্থিতি (Krishak Bandhu Status Check) যাচাই করতে পারবেন।
কিভাবে স্ট্যাটাস চেক করবেন, কী তথ্য লাগবে — সব বিস্তারিত জেনে নিন

