ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর! অবশেষে বিসিসিআই আজ (১১ মার্চ ২০২৬) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল আইপিএল ২০২৬-এর আংশিক সূচি। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে কোটিপতি এই লিগের ১৯তম আসর। তবে পশ্চিমবঙ্গ, অসম ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বোর্ড আপাতত প্রথম ২০টি ম্যাচের সূচি ঘোষণা করেছে।
এদিন জানা যায়, কলকাতা নাইট রাইডার্স (KKR) ভক্তদের সুখবর হলো টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মাঠে নামছে তাদের প্রিয় দল। আগামী ২৯ মার্চ ২০২৬ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) মুখোমুখি হবে অজিঙ্কা রাহানে নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স।
এছাড়াও ইডেন গার্ডেন্সের দর্শকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আগামী ২ এপ্রিল ২০২৬ তিলোত্তমায় নিজেদের প্রথম হোম ম্যাচ খেলবে কেকেআর। সেদিন তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। এরপর ঘরের মাঠে আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে তারা এক, ৬ এপ্রিল পঞ্জাব কিংস (PBKS) এবং ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ২৮ মার্চ বর্তমানের চ্যাম্পিয়ন টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) লড়াই করবে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে।
উল্লেখ্য, এই মরশুমে আইপিএলের ম্যাচের সংখ্যা বেড়ে হচ্ছে ৮৪টি। নির্বাচনের পরিস্থিতির ওপর নির্ভর করে টুর্নামেন্টের পরবর্তী সূচি মে মাসে ঘোষণা করা হবে বলে বোর্ড সূত্রে খবর।
বিস্তারিত খেলার সূচি দেখে নিন —
মার্চ মাসে,
১. ২৮ মার্চ (শনিবার): রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ – এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু।
২. ২৯ মার্চ (রবিবার): মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স — ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই।
৩. ৩০ মার্চ (সোমবার): রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস — বর্ষাপাড়া স্টেডিয়াম, গুয়াহাটি।
৪. ৩১ মার্চ (মঙ্গলবার): পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স — মুল্লানপুর স্টেডিয়াম, চণ্ডীগড়
এপ্রিল মাসে,
৫. ১ এপ্রিল (বুধবার): লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস — একানা স্টেডিয়াম, লখনউ।
৬. ২ এপ্রিল (বৃহস্পতিবার): কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ — ইডেন গার্ডেন্স, কলকাতা।
৭. ৩ এপ্রিল (শুক্রবার): চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংস — এমএ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই।
৮. ৪ এপ্রিল (শনিবার, দুপুর ৩:৩০): দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স — অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি।
৯. ৪ এপ্রিল (শনিবার, সন্ধ্যা ৭:৩০): গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস — নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমেদাবাদ।
১০. ৫ এপ্রিল (রবিবার, দুপুর ৩:৩০): সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস — রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দরাবাদ।
১১. ৫ এপ্রিল (রবিবার, সন্ধ্যা ৭:৩০): রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস — এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু।
১২. ৬ এপ্রিল (সোমবার): কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস — ইডেন গার্ডেন্স, কলকাতা।
১৩. ৭ এপ্রিল (মঙ্গলবার): রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স — বর্ষাপাড়া স্টেডিয়াম, গুয়াহাটি।
১৪. ৮ এপ্রিল (বুধবার): দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত টাইটান্স — অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি।
১৫. ৯ এপ্রিল (বৃহস্পতিবার): কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস — ইডেন গার্ডেন্স, কলকাতা।
১৬. ১০ এপ্রিল (শুক্রবার): রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু — বর্ষাপাড়া স্টেডিয়াম, গুয়াহাটি।
১৭. ১১ এপ্রিল (শনিবার, দুপুর ৩:৩০): পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ — মুল্লানপুর স্টেডিয়াম, চণ্ডীগড়।
১৮. ১১ এপ্রিল (শনিবার, সন্ধ্যা ৭:৩০): চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস — এমএ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই।
১৯. ১২ এপ্রিল (রবিবার, দুপুর ৩:৩০): লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্স — একানা স্টেডিয়াম, লখনউ।
২০. ১২ এপ্রিল (রবিবার, সন্ধ্যা ৭:৩০): মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু — ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই

