জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় ধরনের টেকনিক্যাল বিভ্রাট দেখা দিয়েছে। আজ ১২ জুন শুক্রবার সন্ধ্যা থেকে বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী প্ল্যাটফর্ম দুটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিভ্রাটের শিকার হওয়া ব্যবহারকারীদের বড় একটি অংশ জানিয়েছেন, তারা হঠাৎ করেই তাদের অ্যাকাউন্ট থেকে লগ-আউট হয়ে গেছেন এবং পুনরায় লগ-ইন করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন। এছাড়া অনেকে অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে অস্বাভাবিক দেরি হওয়া এবং নিউজ ফিড আপডেট না হওয়ার মতো অভিযোগ করেছেন।
এদিন ব্যবহারকারীদের অভিযোগের সংখ্যা ক্রমাগত বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সমস্যার খবর ছড়িয়ে পড়লে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও বিরক্তি লক্ষ্য করা যায়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত মেটার পক্ষ থেকে এই সমস্যার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই সমস্যার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই বিশ্বব্যাপী বিভ্রাট ঘটছে বা প্রযুক্তিগত ত্রুটি সমাধানে কত সময় লাগতে পারে, সে বিষয়েও কর্তৃপক্ষ এখনও নীরব রয়েছে। ব্যবহারকারীরা ধৈর্য ধরার পাশাপাশি প্ল্যাটফর্মগুলো পুনরায় সচল হওয়ার অপেক্ষায় রয়েছেন।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন