★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

কলকাতার সোহরাওয়ার্দী এভিনিউয়ের নাম পরিবর্তন, নতুন নাম গোপাল মুখার্জী রোড

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের রাজধানী কলকাতার অন্যতম প্রধান সড়ক ‘সোহরাওয়ার্দী এভিনিউয়ের’ নাম পরিবর্তন করেছে কলকাতা পৌরসংস্থা (KMC)।  নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঐতিহাসিক এই রাস্তাটি এখন থেকে ‘গোপাল মুখার্জী রোড’ নামে পরিচিত হবে।  গত ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসের বিশেষ আয়োজনের প্রাক্কালে পৌর প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পৌরসভার পক্ষ থেকে জারি করা এক নোটে বলা হয়েছে, সোহরাওয়ার্দী এভিনিউ নামে পরিচিত সড়কটি এখন থেকে আনুষ্ঠানিকভাবে গোপাল মুখার্জী রোড হিসেবে চিহ্নিত হবে।  দীর্ঘদিন ধরে শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তন নিয়ে বিভিন্ন মহলে যে দাবি ছিল, তা এই সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়িত হলো বলে মনে করা হচ্ছে।

এই ঐতিহাসিক সিদ্ধান্তকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  নিজস্ব ফেসবুক পোস্টে তিনি লিখেন, এটি শুধুমাত্র একটি নাম পরিবর্তন নয়, বরং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংশোধন।  তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের এই পরিবর্তনের মাধ্যমে সাহস, আত্মত্যাগ ও রক্ষকের প্রতীক শ্রী গোপাল মুখার্জীকে যথাযোগ্য সম্মান জানানো হলো।  মুখ্যমন্ত্রীর মতে, এখন সময় পশ্চিমবঙ্গের প্রকৃত নায়কদের স্মরণ করার এবং ইতিহাসের ভুলগুলো সংশোধন করার।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।