বিনা লাইসেন্সে ট্রেনে হকারি করলে ২০০০ টাকা জরিমানা, চারবার ধরলে এক বছরের জেল!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
AI Image
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ট্রেনে যাতায়াতের সময় প্রায়শই হকারদের জিনিস বিক্রি করতে বা ভিক্ষুকদের সাহায্য চাইতে দেখা যায়।  কিন্তু রেলের নিয়ম অনুযায়ী, অনুমতি ছাড়া হকারি করা বা ট্রেন ও স্টেশনে ভিক্ষাবৃত্তি করা সম্পূর্ণ নিষিদ্ধ।  সাধারণ যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এবার এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় রেল।  নতুন ‘জন বিশ্বাস আইন ২০২৬‘ অনুযায়ী, নিয়ম অমান্যকারীদের ক্ষেত্রে বড় অঙ্কের জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রেলওয়ে অ্যাক্ট ১৯৮৯-এর ১৪৪ ধারা অনুযায়ী, বৈধ লাইসেন্স ছাড়া ট্রেনে হকারি করা একটি দণ্ডনীয় অপরাধ।  নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে বিনা অনুমতিতে হকারি করতে গিয়ে ধরা পড়লে ওই ব্যক্তিকে ২০০০ টাকা জরিমানা দিতে হবে।  কেউ যদি এই জরিমানা দিতে অস্বীকার করেন, তবে তাকে সরাসরি আদালতে পেশ করা হবে।  আদালতের নির্দেশে ওই ব্যক্তিকে তিন মাস পর্যন্ত জেল খাটতে হতে পারে অথবা ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ডই হতে পারে।

শুধু হকারি নয়, ট্রেনে ভিক্ষাবৃত্তিও সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।  দূরপাল্লার ট্রেন হোক বা লোকাল ট্রেন, ভিক্ষা করতে গিয়ে কেউ ধরা পড়লে তাকে সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে এবং ২০০০ টাকা জরিমানা করা হবে।  যদি কেউ এই জরিমানা দিতে না পারেন, তবে রেলওয়ে আইনের ১৪৪(২) ধারা অনুযায়ী তাকে তিন মাসের জেল অথবা ৫০০০ টাকা জরিমানা করা হতে পারে।

যদি কোনো ব্যক্তি চারবারের বেশি এই অপরাধ করেন, তাহলে ১৪৪(৩) ধারা অনুযায়ী তাকে আরও বড় শাস্তির মুখে পড়তে হবে।  এক্ষেত্রে এক বছর পর্যন্ত জেল এবং ৫০০০ টাকা পর্যন্ত জরিমানার কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।