★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

ট্রেনে ধূমপান করলে এখন থেকে ২০০০ টাকা জরিমানা, সঙ্গে নামিয়ে দেওয়া হবে ট্রেন থেকে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
প্রতীকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ট্রেনে বা রেলস্টেশনে ধূমপান করা অনেক আগে থেকেই নিষিদ্ধ।  কিন্তু অনেকেরই এই নিয়ম মানতেই চাইতোনা।  এবার সেই সব নিয়মভঙ্গকারীদের ধরতে রেল কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর অবস্থানে গিয়েছে।  নতুন ‘জন বিশ্বাস আইন ২০২৬‘ অনুযায়ী, ধূমপান করলে এখন থেকে আপনাকে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আগে ট্রেনে বা স্টেশনে ধূমপান করলে মাত্র ২০০ টাকা জরিমানা দিতে হতো। কিন্তু নতুন নিয়মে সেই জরিমানার অঙ্ক সরাসরি বাড়িয়ে ২০০০ টাকা করেছে।  অর্থাৎ, ভুল করলে এবার গুনতে হবে ১০ গুণ বেশি টাকা।  নতুন এই নিয়মে শুধু টাকা দিয়েই দায়মুক্তি মিলবে না।  ট্রেনে ধূমপান করতে গিয়ে ধরা পড়লে আপনার টিকিট বাজেয়াপ্ত করা হতে পারে।  শুধু তাই নয়, দায়িত্বরত টিটিই (TTE) বা রেল আধিকারিকরা আপনাকে মাঝপথেই ট্রেন থেকে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।  অর্থাৎ, আপনার যাত্রা সেখানেই শেষ হতে পারে।

যদি কেউ ২০০০ টাকা জরিমানা দিতে অস্বীকার করেন, তবে পরিস্থিতি আরও জটিল হবে।  সেক্ষেত্রে ওই যাত্রীকে সরাসরি আদালতে তোলা হতে পারে।  তখন আইনি জটিলতায় জরিমানা ৫০০০ টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতীয় রেলের ১৬৭ নম্বর ধারা অনুযায়ী, ট্রেন বা প্ল্যাটফর্মে ধূমপান করা একটি দণ্ডনীয় অপরাধ।  মূলত ট্রেনের ভেতর আগুনের ঝুঁকি কমানো এবং সহযাত্রীদের অস্বস্তি দূর করতেই রেল এই কড়া পদক্ষেপ নিয়েছে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।