‘কে কী পোস্ট করছে, সব জানি’— অন্নপূর্ণা নিয়ে ভুয়ো রিলসের অভিযোগে নাম করেই সতর্কবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আপনার ভোটের জন্য রাজনীতি করি না’— অন্নপূর্ণা নিয়ে ভুয়ো রিলসের অভিযোগে নূর আলম-মোহতাবের নাম করে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অন্নপূর্ণা যোজনা নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়ো তথ্য ও বিভ্রান্তিকর রিলস ছড়ানোদের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যারা এই ধরনের ভুয়ো প্রচার চালাচ্ছেন, তাঁদের কাউকেই রেয়াত করা হবে না।  সরকারের সোশ্যাল মিডিয়া টিম ইতিমধ্যেই বিষয়টি নজরদারিতে রেখেছে বলেও জানান তিনি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এই প্রসঙ্গে নূর আলম ও মোহতাবের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “কে কী পোস্ট করছে সব জানি। আমি সব দেখতে পাই।  নূর আলম, মোহতাব— এরা মহিলাদের দিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করছে।”

নূর আলমকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি জানি আপনি বিজেপিকে ভোট দেননি, কোনওদিন দেবেনও না। আর আপনার ভোটের জন্য আমি রাজনীতিও করি না।

মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।  এই ধরনের ভুয়ো রিলস বা পোস্ট যাঁরা করেছেন বা করবেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একইসঙ্গে এ দিন তিনি জানান, অন্নপূর্ণা যোজনার টাকা কবে দেবে।  তিনি বলেন, ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে এই প্রকল্পের টাকা প্রত্যেক আবেদনকারী যোগ্য মহিলার একাউন্টে ঢুকবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।