★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

শিক্ষকদের জন্য চাকরির সুযোগ, দার্জিলিংয়ের আর্মি পাবলিক স্কুলে হেডমাস্টার-হেডমিস্ট্রেস নিয়োগ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
ARMY PUBLIC SCHOOL BENGDUBI
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দার্জিলিংয়ের বেংডুবি আর্মি পাবলিক স্কুলে হেডমাস্টার ও হেডমিস্ট্রেস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  চার বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে।  সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) অনুমোদিত এই শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত প্রার্থীর কম্পিউটার জ্ঞান রয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন।  আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে চাকরিপ্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ স্নাতক (Graduation) পাস হতে হবে।  এর পাশাপাশি বি.এড (B.Ed), এম.এড (M.Ed) অথবা এলিমেন্টারি এডুকেশনে দুই বছরের ডিপ্লোমা (D.El.Ed) কোর্স করা থাকতে হবে।  প্রার্থীকে অবশ্যই CTET বা রাজ্য স্তরের TET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ওএসটি (OST) কোয়ালিফাইড হওয়া লাগবে।

যেকোনো CBSE স্বীকৃত স্কুলে PRT পেশায় সর্বমোট ৮ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর।

বেতন স্কেল: স্কুলের নিয়মে বেতন পাবে।

আবেদন মূল্য: ২৫০ টাকা।

কীভাবে আবেদন করবেন

আবেদন করতে হলে প্রথমে apsbengdubi.org ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে।  ফর্মটি ঠিকভাবে পূরণ করে তার সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, পড়াশোনা ও কাজের অভিজ্ঞতার সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে।

এর সঙ্গে ২৫০ টাকার ডিমান্ড ড্রাফট দিতে হবে।  ডিমান্ড ড্রাফটটি Army Public School Bangdubi-এর নামে করতে হবে এবং Bengdubi-তে payable হতে হবে।

সব কাগজপত্র একটি খামে ভরে স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট অথবা সরাসরি স্কুলে গিয়ে জমা দেওয়া যাবে।  খামের ওপর লিখতে হবে—“Application for the post of Headmaster/Headmistress”

আবেদন পাঠানোর ঠিকানা:
The Principal, APS Bengdubi,
P.O. Bengdubi, Dist. Darjeeling,
PIN-734424

আবেদন ফরম: Download Now

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।