India Post GDS Recruitment 2026: মাধ্যমিক পাশে ডাক বিভাগের পক্ষ থেকে ২৩,৭৫৭ টি শূন্যপদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে, গ্রামীণ ডাক সেবক (GDS) পদে।
ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) এবং ডাক সেবক (DAK SEVAK) পদে মোট ২৩,৭৫৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা ছাড়া শুধুমাত্র মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের মেধা তালিকার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হবে।
যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে গণিত ও ইংরেজি বিষয়সহ মাধ্যমিক (১০ম শ্রেণি) পাশ হতে হবে।
ভাষাগত দক্ষতা: প্রার্থীকে বিদ্যালয় স্তরে (অন্তত ১০ম শ্রেণি পর্যন্ত) সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা পড়ে থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বেসিক কম্পিউটার জ্ঞান, সাইকেল চালানোর দক্ষতা এবং জীবিকা নির্বাহের বিকল্প আয়ের উৎস থাকতে হবে।
মাসিক বেতনঃ– Branch Postmaster (BPM) পদে।প্রতি মাসে ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা ও ABPM / Dak Sevak পদে প্রতি মাসে ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা।
বয়সসীমা ও ছাড়
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় রয়েছে। SC / ST প্রার্থীরা ৫ বছর, OBC: ৩ বছর ও PwBD: ১০ বছর (OBC হলে ১৩ বছর, SC/ST হলে ১৫ বছর) আর EWS প্রার্থীদেরকোনো ছাড় নেই।
আবেদন ফি
Gen ও OBC (পুরুষ) প্রার্থীদের ১০০ টাকা। তবে মহিলা, রূপান্তরকামী, SC, ST এবং PwBD প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। ফি শুধুমাত্র নেট ব্যাংকিং, ক্রেডিট/ডেবিট কার্ড বা ইউপিআই (UPI)-এর মাধ্যমে জমা দেওয়া যাবে।
কীভাবে আবেদন করবেন?
১) সর্বপ্রথম ডাক বিভাগের অফিশিয়াল পোর্টালে আসতে হবে: indiapost.gov.in/gdsonlineengagement।
২) বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে One-Time Registration সম্পন্ন করুন।
৩) রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ-ইন করে আবেদন ফর্মটি পূরণ করুন এবং পদ/অঞ্চলের পছন্দ (Post Preferences) নির্বাচন করুন।
৪) প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করুন।
৫) প্রযোজ্য আবেদন ফি অনলাইনে জমা দিয়ে ফর্মটি ফাইনাল সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্টআউট সংগ্রহে রাখুন।
আবেদনের শেষ তারিখঃ ০২ সেপ্টেম্বর, ২০২৬ থেকে ২১ সেপ্টেম্বর, ২০২৬ (বিকেল ৫:০০ টা পর্যন্ত)
আবেদনপত্র সংশোধন (Correction Window): ২৩ সেপ্টেম্বর, ২০২৬ থেকে ২৪ সেপ্টেম্বর, ২০২৬ (বিকেল ৫:০০ টা পর্যন্ত)
India Post GDS Recruitment Apply Online 2026 Link: Apply Now
India Post GDS 2026 Vacancy: Check Now
Gramin Dak Sevak (GDS) Online 2026 Circle Wise Vacancy: Check Now
India Post GDS 2026 Recruitment Notification Download Link: Download Now

