8th Pass Job 2026: অষ্টম শ্রেণি পাশেই রাজ্য পুলিশের স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোতে কর্মী নিয়োগ, ৪টি শূন্যপদে আবেদন করবেন কী ভাবে?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ পুলিশের স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোতে (State Crime Records Bureau) চুক্তিভিত্তিক গাড়িচালক নিয়োগ করা হবে। এই মর্মে পশ্চিমবঙ্গ পুলিশের সরকারি ওয়েবসাইটে ২৫ নভেম্বর ২০২৬ তারিখে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪ জন চালক নিয়োগ করা হবে। এক বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ী চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের মাসে ১৬,০০০ টাকা করে দেওয়া হবে। এই পদের জন্য আবেদনকারীদের ভারতীয় নাগরিক হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। পাশাপাশি, বাংলা ভাষায় পড়তে ও লিখতে জানতে হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। হালকা বা ভারী গাড়ি চালানোর (LMV অথবা HMV) লাইসেন্স থাকলেই আবেদন করা যাবে। তবে লাইসেন্সটি অন্তত তিন বছর আগে ইস্যু করা হতে হবে। সেই সঙ্গে গাড়ি চালানোর কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতার প্রমাণপত্রও জমা দিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে অফলাইনে জমা দিতে হবে। আবেদনপত্রটি পশ্চিমবঙ্গ পুলিশের স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোর অতিরিক্ত পুলিশ অধিকর্তার উদ্দেশে পাঠাতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হল, স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো, পশ্চিমবঙ্গ পুলিশ, রক্ষা ভবন, ডিজে ব্লক, সল্টলেক, সেক্টর-২, কলকাতা-৭০০০৯১। নির্দিষ্ট ঠিকানায় গিয়ে এম.টি. সেকশনের ড্রপ বক্সে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র বা মার্কশিট, বয়সের প্রমাণপত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড এবং কাজের অভিজ্ঞতার শংসাপত্রের ফটোকপি জমা দিতে হবে। মোটর মেরামতির বিষয়ে কোনও অতিরিক্ত শংসাপত্র থাকলে সেটিও জমা দেওয়া যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশের ১৪ দিনের মধ্যে।

কী ভাবে হবে নিয়োগ?

বৈধ আবেদনপত্র জমা দেওয়া প্রার্থীদের ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ড্রাইভিং টেস্টে ২০ নম্বর এবং ইন্টারভিউয়ে ২০ নম্বর থাকবে। অর্থাৎ, মোট ৪০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। সেই তালিকা পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতরের সরকারি ওয়েবসাইট এবং স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোর নোটিস বোর্ডে প্রকাশ করা হবে।

প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের মেডিক্যাল ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কাজে যোগ দেওয়ার সময় জমা দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC)।

Notification: Download 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।