★ Premium High Quality PVC Print ★

PVC স্মার্ট কার্ড অর্ডার করুন

🪪 রেশন কার্ড • আয়ুষ্মান কার্ড
🪪 আভা কার্ড • ভোটার কার্ড

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট হোম ডেলিভারি

💬 অর্ডার করুন WhatsApp এ
📞 94759 97521

ফারাক্কায় ধসের জেরে ট্রেন বাতিলের ধাক্কা, উত্তরবঙ্গের যাত্রীদের জন্য বাড়ল বাস! কলকাতা-শিলিগুড়ি পথে ৩৫টি অতিরিক্ত বাস

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ফারাক্কায় রেললাইনে ধসের জেরে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।  একের পর এক ট্রেন বাতিল ও ঘুরপথে চালানোর ফলে সমস্যায় পড়ছেন হাজার হাজার যাত্রী।  এই পরিস্থিতিতে রেলের বিকল্প হিসেবে বাস পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা থেকে শিলিগুড়ির পথে ২৩টি অতিরিক্ত বাস চালানো হবে। শিলিগুড়ি থেকে কলকাতার দিকেও ১২টি অতিরিক্ত বাস চলবে।  পাশাপাশি মালদহ–কলকাতা রুটে ৫টি, কলকাতা–বালুরঘাট রুটে ২টি এবং দুর্গাপুর–বালুরঘাট রুটে আরও ২টি অতিরিক্ত বাস চালানো হচ্ছে।

এ ছাড়াও মালদহ–শিলিগুড়ি রুটে নিয়মিত বাস পরিষেবা বাড়ানো হয়েছে।  আগের রাতেও কলকাতা থেকে শিলিগুড়ির জন্য ৬টি অতিরিক্ত বাস চালানো হয়েছিল বলে পরিবহণ দফতর জানিয়েছে।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নিউ এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির এনজেপি বাস টার্মিনাস পর্যন্ত সন্ধ্যার পর বিশেষ বাসও চালানো হচ্ছে।  এই বাসগুলি সন্ধ্যা ৫টা ৩০ মিনিট, ৬টা ৩০ মিনিট, ৭টা ৩০ মিনিট, ৮টা ৩০ মিনিট, রাত ৯টা এবং ৯টা ৩০ মিনিটে ছাড়বে।

পরিস্থিতি অনুযায়ী আরও বাস নামানোর জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।  প্রয়োজন হলে বেসরকারি বাসও পরিষেবায় নেওয়া হতে পারে।  পাশাপাশি যাত্রীদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া নেওয়া না হয়, তা দেখার জন্য জেলাশাসকদেরও বেসরকারি বাস মালিকদের সঙ্গে সমন্বয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রেলের তরফেও একের পর এক নতুন বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে।  ৫ সেপ্টেম্বরের যাত্রার জন্য উত্তরবঙ্গ ও কলকাতার মধ্যে চলা একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।  এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন।  ১৩১৬৪ সাহারসা–শিয়ালদহ হাটে বাজারে এক্সপ্রেসও ৫ সেপ্টেম্বরের যাত্রার জন্য বাতিল করা হয়েছে।

অন্য দিকে, ৪ সেপ্টেম্বরের ২৭৫৭৫ হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসও নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়বে।  ট্রেনটির ছাড়ার সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের বদলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট করা হয়েছে।

রেললাইনে ধসের জেরে এখনও মেরামতির কাজ চলছে।  ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে।  এই অবস্থায় উত্তরবঙ্গগামী যাত্রীদের ট্রেনের পাশাপাশি বাস পরিষেবার আপডেটও দেখে যাত্রা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।