★ Premium High Quality PVC Print ★

PVC স্মার্ট কার্ড অর্ডার করুন

🪪 রেশন কার্ড • আয়ুষ্মান কার্ড
🪪 আভা কার্ড • ভোটার কার্ড

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট হোম ডেলিভারি

💬 অর্ডার করুন WhatsApp এ
📞 94759 97521

লিখিত পরীক্ষা ছাড়াই – বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে সিকিউরিটি অফিসার নিয়োগ, বেতন মাসে ৩০ হাজার টাকা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।  চুক্তিভিত্তিক সিকিউরিটি অফিসার পদে কর্মী নিয়োগ করতে চলেছে নদিয়ার মোহনপুরের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (বিসিকেভি)।  সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই মর্মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তিভিত্তিক এই পদের জন্য কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না।  সরাসরি ‘ওয়াক-ইন-ইন্টারভিউ’ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ দেবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এই পদে মাসিক পারিশ্রমিক ৩০,০০০ টাকা।

কারা আবেদন করতে পারবেন?

আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস হতে হবে।  পাশাপাশি, যেকোনো সরকারি বা আধা-সরকারি সংস্থায় অন্তত ৫০০ জন নিরাপত্তা কর্মীর তদারকি, নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা: সর্বনিম্ন ৩০ বছর।

কিভাবে যোগাযোগ করবেন ও আবেদন করতে হবে—
এই পদের জন্য কোনও লিখিত পরীক্ষা হবে না।  ১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নদীয়ার মোহনপুর ক্যাম্পাসে উপাচার্যের সচিবালয়ে সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউ নেবে।

ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র, বায়ো-ডেটা, প্রয়োজনীয় মূল নথি এবং সেগুলির ফটোকপি সঙ্গে নিয়ে ইন্টারভিউ শুরুর অন্তত এক ঘণ্টা আগে সেখানে পৌঁছতে হবে।

Bidhan Chandra Krishi Viswavidyalaya Security Officer Recruitment Notification 2026: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।