Aadhaar Card Address Update Online 2026: ডকুমেন্ট ছাড়াই আধার কার্ডে ঠিকানা পরিবর্তন ও বাবা/স্বামীর নাম সংশোধন/যুক্ত অনলাইন!দেখুন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
Highlights
  • ডকুমেন্ট ছাড়াই আধার আপডেট!
  • বাড়িতে বসেই ঠিকানা ও নাম ঠিক করুন
  • আধারে বড় আপডেট, জানতেই হবে!
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আধার কার্ডে ভুল থাকলে এখন খুব সহজেই তা অনলাইনে সংশোধন করা যায়। UIDAI-এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আপনি বাড়িতে বসেই ঠিকানা পরিবর্তন ও বাবা/মা/স্বামীর নাম আপডেট করতে পারবেন।  তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আধার কার্ডের ঠিকানা আপডেট করবেন এবং বাবা/মা বা স্বামীর নাম সংশোধন বা যুক্ত করবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ডকুমেন্ট ছাড়াই যেসব পরিবর্তন করতে পারবেন:

  • আধার কার্ডের ঠিকানা পরিবর্তন (অনলাইনে)
  • আধার কার্ডে বাবা/স্বামী/মায়ের নাম যুক্ত করা
  • আধার কার্ডে বাবা/স্বামী/মায়ের নামের ভুল সংশোধন
  • আধার কার্ডের ঠিকানা পরিবর্তন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি
  • আধার কার্ডের ঠিকানা পরিবর্তন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি

আধার কার্ডের ঠিকানা পরিবর্তন ও বাবা/স্বামীর নাম যুক্ত অনলাইন পদ্ধতি দেখুন –

১) সর্বপ্রথম আপনাকে My Aadhaar এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি আধার কার্ডের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর মাই আধারের অফিসিয়াল পোর্টালে থাকা Log In এ ক্লিক করুন।  যে ব্যক্তির আধার কার্ডের ভুল সংশোধন হবে ও বাবা/স্বামীর নাম যুক্ত হবে তার আধার কার্ড নম্বর দিয়ে লগইন করুন।

৩) এরপর হম পেজে থাকা Address Update এ ক্লিক করুন।  পরবর্তী পেজে Family Member Based Address Update এ ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে আধার কার্ডে থাকা ঠিকানা দেখতে পারবেন, এরপর নিচে Details of Family member required for update এ যে ব্যক্তির (বাবা/স্বামী/মা) নাম ও ঠিকানা যুক্ত করতে চাচ্ছেন তার আধার কার্ড নম্বর উল্লেখ করুন ও নিচে সম্পর্ক সিলেক্ট করে বক্সে টিক মার্ক করে Next করুন।

৫) পরবর্তী পেজে আধার কার্ড আপডেট করার জন্য ৭৫ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে।  পেমেন্ট হয়ে গেলে Acknowledgement Slip পেয়ে যাবেন।  রসিদ কপিতে থাকা SRN Number লিখে রাখুন বা কপি করুন।

৬) এরপর আবার My Aadhaar পোর্টালে এসে Log In এ ক্লিক করে, যে ব্যক্তির আধার কার্ড নম্বর দিয়েছেন Details of Family member required for update এই ঘরে। তাঁর আধার কার্ড নম্বর দিয়ে লগইন করুন।

৭) এরপর নিচে থাকা Family Member Request এ ক্লিক করুন।  পরবর্তী পেজে SRN Number উল্লেখ করে Accept এ ক্লিক করুন।

৮) আপনার আবেদন হয়ে গেলে পরবর্তীতে SRN Number দিয়ে Status চেক করতে পারবেন ও আধার কার্ড অনলাইন ডাউনলোড এর পাশাপাশি নতুন ঠিকানার পোস্ট অফিসেও পেয়ে যাবেন।

Aadhar Card Address Update & Father/Husband Name Add Online Apply Link:Apply Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।