পরমাণু গবেষণা কেন্দ্র ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে (BARC) শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আইটিআই (ITI) ডিগ্রি থাকলেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। জানা গিয়েছে আঞ্চলিক প্রশিক্ষণ অধিদপ্তর (RDAT) এর মাধ্যমে ওই বিভাগে মোট ৬১ জনকে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হবে।
BARC Apprenticeship এর জন্য বয়স হতে হবে সাধারণত ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তাঁদের মোট এক বছরের জন্য প্রশিক্ষণ চলবে। ওয়েল্ডার (গ্যাস এন্ড ইলেকট্রিক), কার্পেন্টার, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট মেকানিক কাম অপারেটর, ফিটার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, টার্নার, মেকানিক্যাল মেশিন টুল মেইনটেন্যান্স, মেশিনিস্ট (গ্রাইন্ডার), ড্রাফটসম্যান মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক, পেইন্টার (জেনারেল), রেফ্রিজারেশন এন্ড এসি মেকানিক, মেকাট্রনিক্স এবং মেশিনিস্ট (মোটর ভেহিকল) নিয়োগ দেবে। তবে ট্রেড ভেদে এই ভাতার (স্টাইপেন্ড) পরিমাণ ১৮,৫৭৪ টাকা থেকে ২০,৮৯৬ টাকা পর্যন্ত হতে পারে। যা শ্রম মন্ত্রণালয়ের বর্তমান সর্বনিম্ন মজুরি হারের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছেন।
নিয়োগ পদ্ধতি:
কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। মাধ্যমিকের (গণিত ও বিজ্ঞান) এবং আইটিআই-এর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্টলিস্ট তৈরি করা হবে। এরপর ফাইনাল লিস্ট তৈরি করে নিয়োগ দেবে।
আবেদন করবেন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের ২রা মার্চের মধ্যে রেজিস্ট্রেশন শেষ করতে হবে।
প্রথমে শিক্ষানবিশ পোর্টালে গিয়ে www.apprenticeshipindia.gov.in একটি প্রোফাইল তৈরি করতে হবে। এরপর বায়োডাটা, ব্যাঙ্ক তথ্য দিতে হবে, প্যান কার্ড, আধার কার্ড, প্রার্থীর ছবি এবং আইটিআই শেষ সেমিস্টারের মার্কশিট আপলোড করে আবেদন করতে হবে।
BARC Recruitment Notification 2026: Download Now

