রাজ্যের নতুন বাজেটে সমাজের অসহায় ও দুস্থ মানুষদের জন্য বড় সুখবর দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি ঘোষণা করেছেন যে, এখন থেকে রাজ্যের বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা আগের তুলনায় বেশি পরিমাণে মাসিক ভাতা পাবেন। প্রতিটি ক্ষেত্রে মাসিক ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার।
এতদিন পর্যন্ত বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা মাসিক ১,০০০ টাকা করে ভাতা পেতেন। এখন সেই ভাতার পরিমাণ ৫০০ টাকা বেড়ে ১,৫০০ টাকা হতে চলেছে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের কয়েক লক্ষ সুবিধাভোগী মানুষ আর্থিকভাবে উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে।
★ Md 360 PVC Print Service ★
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন