★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

ব্যাঙ্ক অফ বরোদায় ৮৩৭টি পদে কর্মী নিয়োগ, পশ্চিমবঙ্গের প্রার্থীরাও করতে পারবেন আবেদন! কোন পদে কত বেতন, যোগ্যতা ও আবেদনের শেষ তারিখ জানুন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ব্যাঙ্কে চাকরির সুযোগ খুঁজছেন এমন চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda) ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিসেস (Wealth Management Services) বিভাগে মোট ৮৩৭টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্রুপ হেড, হেড ইনভেস্টমেন্ট, টেরিটরি হেড, ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার এবং সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার-সহ মোট পাঁচ ধরনের পদে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যেই ৪ নভেম্বর ২০২৬ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দেখে নিন কোন পদে কত শূন্যপদ?
১. গ্রুপ হেড (অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট–২) – ৮টি পদ।
২. হেড ইনভেস্টমেন্ট (অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট–২) – ১টি পদ।
৩. টেরিটরি হেড (অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট–১) – ৩৫টি পদ।
৪. ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার (অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট–১) – ২টি পদ।
৫. সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (ডেপুটি ম্যানেজার) – ৭৯১টি পদ।

শিক্ষাগত যোগ্যতা:

১. গ্রুপ হেড (অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট–২): এই পদে আবেদনের জন্য যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ওয়েলথ ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি অথবা পোর্টফোলিও ম্যানেজমেন্ট ক্ষেত্রে ন্যূনতম ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৫ বছর রিলেশনশিপ ম্যানেজারদের টিম লিড হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি, এমবিএ (ফিন্যান্স, মার্কেটিং অথবা ব্যাঙ্কিং), সিএফপি বা সিএফএ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

২. হেড ইনভেস্টমেন্ট (অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট–২): এই পদে আবেদনকারীদের যেকোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি এনআইএসএম-এর নির্ধারিত সার্টিফিকেশনগুলির মধ্যে অন্তত একটি থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের কাজ করার অভিজ্ঞতা। এর মধ্যে অন্তত ৫ বছর সিনিয়র লিডারশিপ পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. টেরিটরি হেড (অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট–১): এই পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ওয়েলথ ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি অথবা পোর্টফোলিও ম্যানেজমেন্ট ক্ষেত্রে রিলেশনশিপ ম্যানেজার হিসেবে ন্যূনতম ৮ বছরের কাজ করার অভিজ্ঞতা। পাশাপাশি ম্যানেজমেন্টে এম‌ এ ডিগ্রি, এমবিএ, সিএফপি অথবা সিএফএ থাকলে অগ্রাধিকার পাবে বলা হয়েছে।

৪. ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার (অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট–১): এই পদে আবেদনকারীদের যেকোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি এনআইএসএম-এর নির্ধারিত সার্টিফিকেশনগুলির মধ্যে অন্তত একটি থাকা লাগবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৩ বছর ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগে ইনভেস্টমেন্ট কাউন্সেলর হিসেবে কাজের অভিজ্ঞতা।

৫. সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (ডেপুটি ম্যানেজার): এই পদে আবেদনের জন্য যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে। পাশাপাশি নির্দিষ্ট পেশাগত সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া ব্যাঙ্কিং বা বিনিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে রিলেশনশিপ ম্যানেজার হিসেবে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে। এই পদে মোট ৭৯১ জনকে নিয়োগ করা হবে।

এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে ৫ বছরের জন্য নিয়োগ করা হবে।

বয়সসীমা:
গ্রুপ হেড এবং হেড ইনভেস্টমেন্ট পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। টেরিটরি হেড পদের ক্ষেত্রে বয়সসীমা ২৮ থেকে ৪২ বছর। ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার পদের ক্ষেত্রে ২৬ থেকে ৪৫ বছর এবং সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদের ক্ষেত্রে ২৪ থেকে ৩৫ বছর বয়স হতে হবে।
তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়।

আবেদন ফি:
জেনারেল/ওবিসি/ইডব্লিউএস – ৮৫০ টাকা।
এসসি/এসটি/পিডব্লিউডি/প্রাক্তন সেনাকর্মী/মহিলা – ১৭৫ টাকা।

কীভাবে প্রার্থী নির্বাচন করা হবে?
প্রথমে আবেদনপত্র ও যোগ্যতা যাচাই করা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী অনলাইন পরীক্ষা বা অন্য পরীক্ষা নেওয়া হতে পারে। সবশেষে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।

বেতন: এই নিয়োগে নির্দিষ্ট বেতন উল্লেখ করা হয়নি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং আগের বেতনের ভিত্তিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ পারিশ্রমিক ঠিক করবে।

কিভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন লিংক: https://bankappsweb.bankofbaroda.bank.in/BobRecruitment/

বিজ্ঞপ্তি: https://bankofbaroda.bank.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2026/26-11/Advertisement-Contractual-04-11-2026-04-21.pdf

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।