CISF Para Medical Staff Recruitment 2026: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) তাদের প্যারামেডিক্যাল স্টাফ বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন বিভাগে বিভিন্ন পদে ব্যাপক নিয়োগ করা হবে বলে জানা গেছে। আগামী ৮ জুন ২০২৬ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে ৭ জুলাই ২০২৬ পর্যন্ত।
পদ ও শূন্যপদ:
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মোট ২৪টি শূন্যপদে নিয়োগ দেবে। এরমধ্যে,
১. এএসআই (ফার্মাসিস্ট): ১৮টি শূন্যপদ।
২. এএসআই (ল্যাব টেকনিশিয়ান): ৫টি শূন্যপদ।
৩. এএসআই (এক্স-রে টেকনিশিয়ান): ১টি শূন্যপদ।
অফিশিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কেঁউ একের অধিক পদে নিয়োগ করতে পারবে না। শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবে।
বয়সসীমা: প্রতিটি পদের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী,২৯ হাজার ২০০ টাকা থেকে ৯২ হাজার ৩০০ টাকা। পাশাপাশি সরকারি সুযোগ সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা:
এই পদগুলোতে আবেদনের জন্য থাকতে হবে প্রয়োজনীয় ডিগ্রি। পদ ভেদে আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। যেমন ফার্মাসিস্ট পদে নিয়োগের জন্য আবেদনকারীকে ডিগ্রি বা ডিপ্লোমা ফার্মাসি আইন অনুযায়ী রেজিস্ট্রেশন থাকতে হবে।
এছাড়া এক্স- রে টেকনিশিয়ান পদে আবেদনের জন্য কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে রেডিওগ্রাফিতে ২ বছরের ডিপ্লোমা থাকা লাগবে। এবং ল্যাব টেকনিশিয়ান পদে আবেদনের জন্য আবেদনকারীকে কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি: আবেদন সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের লিখিত পরীক্ষা, শারীরিক PST পরীক্ষা, ডকুমেন্টেশন, বেসিক ভোকেশনাল অ্যাপটিটিউড টেস্ট (BVAT) এবং মেডিকেল পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষাটি ১০০ নম্বরের হবে এবং এটি অবজেক্টিভ ধরনের। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল পরবর্তী ধাপগুলোতে ডাক পাবেন। শুধুমাত্র PST, ডকুমেন্টেশন ও BVAT এ উত্তীর্ণ প্রার্থীরাই মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সকল ধাপ পাস করার পর যোগ্য প্রার্থীদের চূড়ান্ত মেধা তালিকা তৈরি করবে বলে জানা গেছে।
কিভাবে আবেদন করতে হবে
আগ্রহী প্রার্থীদের সিআইএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট https://cisfrectt.cisf.gov.in এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: জেনারেল (UR), EWS এবং OBC ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে মহিলা প্রার্থী, SC, ST এবং Ex-Servicemen (ESM) ক্যাটাগরির প্রার্থীরা সম্পূর্ণ ফ্রি, তাদের কোনো ফি দিতে হবে না।
অনলাইন আবেদন শুরু: ০৮/০৬/২০২৬
অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ০৭/০৭/২০২৬ (রাত ১১:৫৯ পর্যন্ত)।
CISF PARA MEDICAL STAFF Recruitment Notification 2026: PDF Download

