এবার কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জানা গেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের জন্য নতুন স্ট্যাম্প ভেন্ডর (Stamp Vendor License) নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের রাজস্ব মুন্সিখানা শাখা থেকে এই সংক্রান্ত অফিশিয়াল নোটিশ প্রকাশ করে। আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এরজন্য ১ জুন ২০২৬ থেকে ১২ জুন ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রয়োজন হবে মাধ্যমিক (10th Pass) বা তার সমমানের পরীক্ষায় পাস করা। এছাড়াও আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপশি সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
বর্তমানে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট বেতন স্কেলের উল্লেখ নেই। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, ইন্টারভিউয়ের দিন নিয়োগকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে আয় বা কমিশন সংক্রান্ত বিষয়টি আগ্রহী প্রার্থীদের কাছে স্পষ্টভাবে তুলে ধরবে।
তবে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে চলবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জলপাইগুড়ি জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রের নির্দিষ্ট ফরম্যাট ডাউনলোড করতে হবে। এরপর আবেদনের ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স কপি সহ ১২ জুন ২০২৬ তারিখের মধ্যে জলপাইগুড়ি কালেক্টরেটের নিচতলায় ‘R.M. Section’ এ রাখা নির্দিষ্ট ড্রপ বক্সে আবেদনপত্রটি জমা দিতে হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জমা পড়া আবেদনপত্রগুলি স্ক্রুটিনি করার পর যোগ্য প্রার্থীদের তালিকা আগামী ১৯ জুন অফিসিয়াল নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। এরপর আগামী ২২ জুন সকাল ১১টা থেকে জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসকের চেম্বারে সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউ (Walk-in Interview) অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ইন্টারভিউয়ে দিন অরিজিনাল ডকুমেন্ট নিয়ে হবে।
Stamp Vendor At Circuit Bench Of Calcutta High Court At Jalpaiguri Recruitment Notification 2026: PDF Download

