CSIR-CRRI Recruitment Notification 2026: মাধ্যমিক পাশেই সরকারি চাকরি, সিএসআইআর-সিআরআরআই-তে‌ মাসে বেতন ১৮ হাজার থেকে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।  মাধ্যমিক পাশ হলেই আবেদন করার সুযোগ রয়েছে।  কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR)-এর অধীনস্থ সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট (CRRI), নয়াদিল্লিতে নন-টেকনিক্যাল বিভিন্ন পদে কর্মখালি রয়েছে।  এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট ১২টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। দেশের সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, অনলাইনে ফরম পূরণ প্রক্রিয়া আজ ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। CSIR-CRRI-এর অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমে আবেদন করতে পারবে।

কোন কোন পদে নিয়োগ করবে জেনে নিন

১. মাল্টি-টাস্কিং স্টাফ (MTS):
পদসংখ্যা: ১০
বয়সসীমা: সর্বোচ্চ ২৫ বছর বয়সী তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন স্কেল: ১৮,০০০ টাকা – ৫৬,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন।

২. সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / ওয়াচ অ্যান্ড ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট:
পদসংখ্যা: ১
বয়সসীমা: সর্ব্বোচ ২৮ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে
বেতন স্কেল: ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এই পদটি শুধুমাত্র প্রাক্তন সেনাকর্মীদের (Ex-servicemen) জন্য।

৩. জুনিয়র হিন্দি ট্রান্সলেটর (JHT):
পদসংখ্যা: ১
বয়সসীমা: সর্ব্বোচ ৩০ বছর
বেতন স্কেল: ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: হিন্দিতে অথবা ইংরেজি মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এছাড়াও এবিষয়ে লেখা এবং পড়তে পারা হতে হবে।

লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও ফিজিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে এই পদগুলোর জন্য।

আবেদন ফি: জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা এছাড়াও এসসি ও এস টি এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি দিতে হবে না।

কিভাবে আবেদন করবেন
অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট https://crridom.gov.in-এর মাধ্যমে আবেদন করতে হবে।

CSIR Recruitment Notification 2026: Download Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।