★ Premium High Quality PVC Print ★

PVC স্মার্ট কার্ড অর্ডার করুন

🪪 রেশন কার্ড • আয়ুষ্মান কার্ড
🪪 আভা কার্ড • ভোটার কার্ড

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট হোম ডেলিভারি

💬 অর্ডার করুন WhatsApp এ
📞 94759 97521

India Post GDS Recruitment Apply Online 2026: মাধ্যমিক পাশে পোস্ট অফিসে GDS পদে নিয়োগ – শূন্যপদ 23,757 টি, আবেদন পদ্ধতি দেখুন!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
India Post GDS Recruitment 2026
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

India Post GDS Recruitment 2026: মাধ্যমিক পাশে ডাক বিভাগের পক্ষ থেকে ২৩,৭৫৭ টি শূন্যপদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।  নিয়োগ করা হচ্ছে, গ্রামীণ ডাক সেবক (GDS) পদে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) এবং ডাক সেবক (DAK SEVAK) পদে মোট ২৩,৭৫৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।  কোনো লিখিত পরীক্ষা ছাড়া শুধুমাত্র মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের মেধা তালিকার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হবে।

India Post GDS Recruitment 2026

বিষয় বিবরণ
সংস্থা ডাক বিভাগ, ভারত সরকার (Department of Posts)
বিজ্ঞপ্তি নং 17-12/2026-GDS (তারিখ: ২০ আগস্ট, ২০২৬)
পদের নাম Branch Postmaster (BPM), ABPM এবং Dak Sevak
মোট শূন্যপদ ২৩,৭৫৭ টি
শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক (১০ম শ্রেণি) পাশ
বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর (সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি ছাড় প্রযোজ্য)
আবেদনের মাধ্যম সম্পূর্ণ অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট indiapost.gov.in/gdsonlineengagement

যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে গণিত ও ইংরেজি বিষয়সহ মাধ্যমিক (১০ম শ্রেণি) পাশ হতে হবে।

ভাষাগত দক্ষতা: প্রার্থীকে বিদ্যালয় স্তরে (অন্তত ১০ম শ্রেণি পর্যন্ত) সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা পড়ে থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: বেসিক কম্পিউটার জ্ঞান, সাইকেল চালানোর দক্ষতা এবং জীবিকা নির্বাহের বিকল্প আয়ের উৎস থাকতে হবে।

মাসিক বেতনঃ– Branch Postmaster (BPM) পদে।প্রতি মাসে ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা ও ABPM / Dak Sevak পদে প্রতি মাসে ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা।

বয়সসীমা ও ছাড়
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় রয়েছে। SC / ST প্রার্থীরা ৫ বছর, OBC: ৩ বছর ও PwBD: ১০ বছর (OBC হলে ১৩ বছর, SC/ST হলে ১৫ বছর) আর EWS প্রার্থীদেরকোনো ছাড় নেই।

আবেদন ফি
Gen ও OBC (পুরুষ) প্রার্থীদের ১০০ টাকা।  তবে মহিলা, রূপান্তরকামী, SC, ST এবং PwBD প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।  ফি শুধুমাত্র নেট ব্যাংকিং, ক্রেডিট/ডেবিট কার্ড বা ইউপিআই (UPI)-এর মাধ্যমে জমা দেওয়া যাবে।

কীভাবে আবেদন করবেন?

১) সর্বপ্রথম ডাক বিভাগের অফিশিয়াল পোর্টালে আসতে হবে: indiapost.gov.in/gdsonlineengagement।
২) বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে One-Time Registration সম্পন্ন করুন।
৩) রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ-ইন করে আবেদন ফর্মটি পূরণ করুন এবং পদ/অঞ্চলের পছন্দ (Post Preferences) নির্বাচন করুন।
৪) প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করুন।
৫) প্রযোজ্য আবেদন ফি অনলাইনে জমা দিয়ে ফর্মটি ফাইনাল সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্টআউট সংগ্রহে রাখুন।

আবেদনের শেষ তারিখঃ ০২ সেপ্টেম্বর, ২০২৬ থেকে ২১ সেপ্টেম্বর, ২০২৬ (বিকেল ৫:০০ টা পর্যন্ত)
আবেদনপত্র সংশোধন (Correction Window): ২৩ সেপ্টেম্বর, ২০২৬ থেকে ২৪ সেপ্টেম্বর, ২০২৬ (বিকেল ৫:০০ টা পর্যন্ত)

India Post GDS Recruitment Apply Online 2026 Link: Apply Now 

India Post GDS 2026 Vacancy: Check Now 

Gramin Dak Sevak (GDS) Online 2026 Circle Wise Vacancy: Check Now 

India Post GDS 2026 Recruitment Notification Download Link: Download Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।