কল্যাণী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘ডেপুটি লাইব্রেরিয়ান’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরজন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ইতিমধ্যে ৯ মার্চ থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ৯ এপ্রিল, ২০২৬ পযর্ন্ত।
শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্য আবেদনকারীকে লাইব্রেরি বা ইনফরমেশন সায়েন্সে অন্তত ৫৫ শতাংশ নম্বরসহ স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি (Ph.D.) থাকতে হবে এ ছাড়াও আবেদনকারীর কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে লাইব্রেরিয়ান হিসেবে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।
বয়সসীমা: এই পদে আবেদনের জন্য নির্ধারিত কোনো বয়সের উল্লেখ করা হয়নি।
পদসংখ্যা: ১
বেতন স্কেল: মাসিক বেতন ১,৩১,৪০০ টাকা থেকে ২,১৭,১০০ টাকা পর্যন্ত হবে এছাড়া সরকারি সুযোগ সুবিধা।
নিয়োগ পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত নথিপত্র দেখার পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ দেবে।
আবেদন ফি: জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ২,০০০ টাকা। এবং ইডাব্লিউএস প্রার্থীদের আবেদন ফি ৫০০ টাকা। তবে এসসি ও এসটি প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি দিতে হবে না।
আগ্রহীরা প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.klyuniv.ac.in অথবা সরাসরি https://kums.klyuniv.ac.in/ পোর্টালে গিয়ে আবেদন করতে হবে।
Kalyani University Librarian Recruitment Notification 2026: PDF Download

