কলকাতা সিটি এনইউএইচএম (NUHM) সোসাইটির অধীনে স্বাস্থ্য বিভাগে চুক্তিতে ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC) বা কলকাতা পুরসভা। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ১৯ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
শূন্যপদ: ২৬
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন থাকা লাগবে এছাড়াও অন্তত ২ বছরের ডিপ্লোমা (D-Pharma) পাশ হতে হবে। নয়ত B-Pharma বা M-Pharma ডিগ্রি হলে হবে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে , প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় কথা বলা লেখা জানতে হবে ও কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি:
এই পদে আবেদনের জন্য নিয়োগ হবে দুটি ধাপে। প্রথমে একাডেমিক রেজাল্টের ভিত্তিতে ১:১০ অনুপাতে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। দ্বিতীয় ধাপে শর্টলিস্ট করা প্রার্থীদের ১৫ নম্বরের কম্পিউটার টেস্ট দিতে হবে। এবং এই পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর পেতেই হবে। একাডেমিক নম্বর এবং কম্পিউটার টেস্টের মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে।
সর্বশেষ, আগ্রহী প্রার্থীদের সরাসরি কলকাতা পুরসভার অফিসিয়াল ওয়েবসাইট www.kmcgov.inগিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
Kolkata Municipal Corporation Pharmacist Recruitment Notification 2026: PDF Download

