বাংলাদেশের আলোচিত হাদি খুনে বড় অগ্রগতি, পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার দুই মূল অভিযুক্ত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বাংলাদেশের আলোচিত তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যার মামলায় বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স (STF)।  রবিবার রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়ল এই হত্যাকাণ্ডে জড়িত দুই মূল অভিযুক্ত।  ধৃতদের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)।  গোয়েন্দা সূত্রে খবর, ফয়সালই হাদি খুনের মূল পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্ত হিসেবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানান।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

২০২৫ সালের ডিসেম্বর মাসে ঢাকায় প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় এই বিশিষ্ট ছাত্রনেতা ও ‘ইনকিলাব মঞ্চ’ এর আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে।  ২০২৪ সালের রাজনৈতিক ও ছাত্র আন্দোলনের অন্যতম এই মুখকে হত্যার ঘটনায় বাংলাদেশ জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।  ঘটনার পরপরই অভিযুক্তরা আত্মগোপনের উদ্দেশ্যে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভারতে গা ঢাকা দিয়ে থাকার পর অভিযুক্তরা পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল।  গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় ওত পেতে থাকে এসটিএফ।  সেখানেই রবিবার তাদের গ্রেপ্তার করা হয়।

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।