দেওয়ালির আগেই রাজ্যের একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তাদের জন্য আর্থিক সহায়তার টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী ৭ নভেম্বরের আগেই বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের ১ কোটি ৬৫ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। পাশাপাশি রাজ্যের ৮৪ লক্ষ বৃদ্ধ ও প্রতিবন্ধী ভাতা প্রাপক এবং ৩ লক্ষ ২০ হাজার লোকপ্রসার প্রকল্পের শিল্পীকেও ভাতার টাকা দেওয়া হবে। দেওয়ালির আগে এই সমস্ত উপভোক্তার কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিন অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা এবং লোকপ্রসার প্রকল্পের উপভোক্তাদের জন্য এই ঘোষণা করা হয়েছে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন