রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’ নামে নতুন প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় গ্র্যাজুয়েট ও নন-গ্র্যাজুয়েট উভয় শ্রেণির যুবক-যুবতীদের কথা বিবেচনা করা হচ্ছে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের কথা জানান।
মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষিত মেধাবী যুবক-যুবতীদের জন্য গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েট দুই ধরনের প্রকল্পের কাজ চলছে। তবে প্রকল্পের প্রস্তুতিতে কিছুটা সময় লাগছে। আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকের পর এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে শুভেন্দু অধিকারী।
রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকল্পের চূড়ান্ত নির্দেশিকা প্রকাশিত হলে ‘ভরসা’ প্রকল্পের আবেদন পদ্ধতি, যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য জানা যাবে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন