আপনার কি ডাক্তার হওয়ার স্বপ্ন! তাহলে এখুনি ফর্ম পূরণ করুন NEET (UG) – 2026 এর। আজ থেকে শুরু হলো NEET (UG) – 2026 পরীক্ষার ফর্ম ফিলাপ। NEET (UG) পরীক্ষা পরিচালনা করে থাকেন NTA (National Testing Agency)। NEET (UG) – 2026 পরীক্ষায় পাশ করলে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল ও ডেন্টাল কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকে।
NEET (UG) – 2026 পরীক্ষায় সফল ভাবে ছাত্রছাত্রীরা যদি পাশ করে থাকে, তাহলে বিভিন্ন মেডিক্যাল কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পায়। যেমন — MBBS – মেডিক্যাল ডাক্তার, BDS – ডেন্টাল ডাক্তার, BAMS – আয়ুর্বেদ চিকিৎসক, BHMS – হোমিওপ্যাথি চিকিৎসক, BUMS – ইউনানি চিকিৎসক, BSMS – সিদ্ধ চিকিৎসা, BVSc & AH – পশু চিকিৎসক, BSc Nursing – নার্সিং কোর্স ইত্যাদি।
NEET (UG) – 2026 পরীক্ষায় মূলত তিনটি বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে – Physics, Chemistry ও Biology (Botany & Zoology)। NEET (UG) – 2026 ফর্ম পূরণ করতে কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা আবেদন ফি, কতদিন পর্যন্ত চলবে আবেদন, বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে আজকের প্রতিবেদনে।
NEET (UG) – 2026 Fees – NEET (UG) – 2026 পরীক্ষার আবেদন ফি কত টাকা?
Naiional Testing Agency (NTA) এর তরফ থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় SC/ST/PwBD/Third Gender আবেদনকারীদের জন্য আবেদন ফি ১০০০ টাকা, ভারতীয় General-EWS/OBC-NCL পরীক্ষার্থীদের জন্য আবেদন ফি ১৬০০ টাকা ও ভারতীয় General প্রার্থীদের আবেদন ফি ১৭০০ টাকা। অপরদিকে ভারতের বাইরের শিক্ষার্থীদের জন্য আবেদন ফি ৯৫০০ টাকা।
NEET (UG) 2026 কোন কোন ভাষায় পরীক্ষা হবে?
NEET (UG) 2026 পরীক্ষায় বাংলা সহ মোট ১৩টি ভাষায় অনুষ্ঠিত হবে। সেগুলি হলো — Assamese, Bengali, English, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Odia, Punjabi, Tamil, Telugu এবং Urdu ভাষায়।
NEET (UG) 2026 Application Documents Required & Specifications
NEET (UG) 2026 আবেদন করার সময় প্রার্থীদের নিচে উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। তা হলো –
১) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো, Colour অথবা Black & White হতে পারে। Face কমপক্ষে 80% visible থাকতে হবে (Mask ছাড়া, কানসহ)। আর অবশ্যই ফটোর background সাদা থাকতে হবে। ছবি JPG/JPEG ফরমেটে 10 KB – 200 KB এর মধ্যে আপলোড করতে হবে।
২) Signature (স্বাক্ষর) পরিষ্কার ও স্পষ্ট হতে হবে। Format হতে হবে JPG/JPEG আর Size থাকতে হবে 10 KB – 100 KB এর মধ্যে।
৩) Left & Right Hand Fingers and Thumb Impression (বাম ও ডান হাতের আঙুল ও বৃদ্ধাঙ্গুলির ছাপ) আপলোড করতে হবে JPG/JPEG ফরমেটে, Size থাকতে হবে 10 KB – 200 KB এর মধ্যে।
৪) Category Certificate (যদি প্রযোজ্য হয় / থাকে) আপলোডের Format থাকতে হবে PDF ফাইলে, Size চাওয়া হয়েছে 50 KB – 300 KB এর মধ্যে।
৫) Class X / Equivalent Certificate (মাধ্যমিক সার্টিফিকেট) আপলোড করতে হবে PDF ফরমেটে, Size থাকতে হবে 50 KB – 300 KB এর মধ্যে।
৬) Class X / Equivalent Marksheet (মাধ্যমিক মার্কশিট) আপলোড করতে হবে PDF ফরমেটে, Size চাওয়া হয়েছে 50 KB – 300 KB এর মধ্যে।
৭) CGPA Conversion Certificate (যদি নম্বর CGPA তে থাকে) আপলোড করতে হবে PDF ফরমেটে, Size থাকতে হবে 50 KB – 300 KB এর মধ্যে।
৮) Identity Proof (পরিচয়পত্র) ডকুমেন্টস আপলোড করতে হবে JPG/JPEG অথবা PDF ফরমেটে, Size থাকতে হবে 10 KB – 300 KB এর মধ্যে।
৯) PwD / PwBD / UDID Certificate (যদি প্রযোজ্য হয়) তাহলে আপলোড করতে হবে PDF ফরমেটে, সাইজ থাকতে হবে 50 KB – 300 KB এর মধ্যে।
১০) Address Proof (বর্তমান ও স্থায়ী ঠিকানার প্রমাণ) নথি আপলোড করতে হবে PDF ফরমেটে, সাইজ থাকতে হবে 50 KB – 300 KB এর মধ্যে।
১১) NRI / OCI / Foreigner Certificate (ভারতীয় নাগরিক না হলে) আপলোড করতে হবে PDF ফরমেটে, আর সাইজ থাকতে হবে 50 KB – 300 KB এর মধ্যে।
১২) Scribe সম্পর্কিত Documents (যদি প্রযোজ্য হয়), তাহলে Scribe Signature আপলোড করতে হবে JPG/JPEG ফাইলে 10 KB – 100 KB এর মধ্যে। অপরদিকে Scribe Qualification Certificate আপলোড করতে হবে PDF ফরমেটে 50 KB – 300 KB এর মধ্যে। অপরদিকে Undertaking for Own Scribe নথি আপলোড করতে হবে PDF ফরমেটে 50 KB – 300 KB এর মধ্যে। এছাড়াও Certificate of Physical Limitation to Write আপলোড করতে হবে PDF ফরমেটে 50 KB – 300 KB এর মধ্যে।
NEET (UG) – 2026 Online Application Process Bengali – NEET UG 2026 Online Apply Process 2026 West Bengal
১) NEET (UG) – 2026 ফর্ম পূরণ করার জন্য সর্বপ্রথম https://neet.nta.nic.in/ এই পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচে উল্লেখিত লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর Registration for NEET(UG)-2026 এই লেখার উপরে ক্লিক করুন। পরবর্তী পেজে New Registration এ ক্লিক করুন। এরপর নিচের বক্সে টিক মার্ক করে Click Here To Proceed এ ক্লিক করুন।
৩) NEET (UG) – 2026 এর রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে, এখন সঠিকভাবে ফর্ম টি পূরণ করুন।
★Personal Details – নাম, বাবা,মায়ের নাম, জন্ম তারিখ উল্লেখ করুন।
★Present Address – বর্তমান ঠিকানা সঠিকভাবে উল্লেখ করুন।
★Electronic Communication Address – এখানে জিমেইল আইডি ও মোবাইল নম্বর উল্লেখ করুন।
★Permanent Address – এখানে স্থায়ী ঠিকানা উল্লেখ করুন। যদি বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে – Same As Present Address বক্সে টিক মার্ক করুন।
★Choose Password – এখানে পছন্দমতো পাসওয়ার্ড উল্লেখ করুন ও একটি Security Question সিলেক্ট করে পছন্দমতো উত্তর উল্লেখ করুন।
৪) এরপর নিচে ক্যাপচার কোড উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন। পরবর্তী পেজে আবেদনের Preview দেখতে পারবেন সবকিছু ঠিক থাকলে নিচের বক্সে টিক মার্ক করে সাবমিট করুন ও পরবর্তী ধাপে OTP ভেরিফাই করুন।
৫) এরপর পরবর্তী পেজে বাকি তথ্য সঠিকভাবে পূরণ করে উপযুক্ত নথি আপলোড করে পেমেন্ট করলেই আবেদন হয়ে যাবে। আবেদন করার পূর্বে অবশ্যই NEET (UG) – 2026 এর Information Bulletin দেখে নিয়ে আবেদন করুন।
NEET (UG) – 2026 Apply Last Date – NEET UG 2026 Last Date Online Apply
NTA এর তরফ থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, NEET (UG) – 2026 এর ফর্ম পূরণ ৮ই ফেব্রুয়ারী ২০২৬ থেকে ৮ই মার্চ ২০২৬ রাত ৯ টা পর্যন্ত চলবে। অপরদিকে অনলাইন পেমেন্ট এর শেষ তারিখ ৮ই মার্চ ২০২৬ রাত ১১ টা ৫০ মিনিট।
NEET (UG) – 2026 Correction Date
NEET (UG) – 2026 ফর্মের ভুল Correction করতে পারবেন ১০ই মার্চ ২০২৬ থেকে ১২ই মার্চ ২০২৬ পর্যন্ত।
NEET (UG) – 2026 Exam Date
NTA এর তরফ থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে NEET (UG) – 2026 পরীক্ষা অনুষ্ঠিত হবে, 03 মে 2026 তারিখে রবিবার। পরীক্ষা হবে ১৮০ মিনিট (৩ ঘন্টা) এর, আর পরীক্ষা শুরু হবে দুপুর 2 টা থেকে বিকেল 5 টার মধ্যে। আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
NEET (UG) – 2026 Online Apply Link: Click Now
NEET UG 2026 Information Bulletin Download Link:- Download Now
SYLLABUS FOR NEET (UG) – 2026 / NEET UG 2026 Syllabus Download Link:- Download Now

