★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

ভোটকর্মীদের তালিকায় গরমিল! কমিশনের কোপে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, ৩ দিনের মধ্যে তদন্তের নির্দেশ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। আর তার আগেই প্রশাসনিক স্তরে কড়া হস্তক্ষেপ নির্বাচন কমিশনের।  বুধবার কমিশনের নির্দেশে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইলকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছে।  নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্রের সই করা একটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।  ভোটের আগে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিককে এভাবে হঠাৎ সরিয়ে দেওয়ায় প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তবে ঘটনার সূত্রপাত মূলত ভোটকর্মী নিয়োগের একটি অভিযোগকে কেন্দ্র করে।  জানা গেছে, নির্বাচনের ডিউটির জন্য যে কর্মীদের তালিকা বা ডেটাবেস তৈরি করা হয়েছিল, তাতে নিয়ম ভেঙে চুক্তিবদ্ধ কর্মীদের (Contractual Employees) নাম ঢোকানো হয়েছিল।  এবিষয়ে কমিশনের স্পষ্ট নির্দেশ ছিল যে, ভোটের কাজে কোনওভাবেই চুক্তিবদ্ধ কর্মীদের কাজে নেওয়া যাবে না। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে এই অভিযোগ দিল্লিতে পৌঁছতেই কমিশন কড়া অবস্থান নেয়।

কমিশন তরফে জানানো হয়েছে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইউনিস ঋষিন ইসমাইলকে জেলাশাসকের পদ থেকে অবিলম্বে সরিয়ে দেওয়া হচ্ছে।  তাঁর জায়গায় নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ২০০৭ ব্যাচের আইএএস অফিসার নিরঞ্জন কুমারকে।  আগামীকাল সকাল ১১টার মধ্যেই নতুন জেলাশাসককে কাজে যোগ দিতে হবে এবং সেই রিপোর্ট কমিশনকে পাঠাতে হবে।

শুধু জেলাশাসককে সরানোই নয়, গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন।  কোন পরিস্থিতিতে এবং কাদের গাফিলতিতে চুক্তিবদ্ধ কর্মীদের নাম তালিকায় ঢুকল, তা খতিয়ে দেখে আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।

 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।