NEET UG 2026 Result: অবশেষে প্রকাশিত হল নিট ইউজি (NEET UG) ২০২৬ এর ফলাফল। বৃহস্পতিবার ফল ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং সিকিউরিটি পিন ব্যবহার করে নিজেদের নম্বর দেখতে পারবেন। একইসঙ্গে অল ইন্ডিয়া র্যাঙ্ক, বিভাগভিত্তিক কাট-অফ এবং টপারদের তালিকাও প্রকাশ করেছে।
প্রশ্নফাঁস বিতর্কের জেরে চলতি বছর ২১ জুন পুনরায় নেওয়া হয়েছিল NEET UG পরীক্ষা। পরীক্ষার চারদিন পর প্রকাশ করা হয়েছিল সম্ভাব্য উত্তরসূচি (প্রভিশনাল আনসার কি)। এরপর পরীক্ষার্থীদের আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয় এবং ১০ হাজারেরও বেশি আপত্তি জমা পড়ে বলে জানিয়েছিল NTA। সব আপত্তি খতিয়ে দেখে ১৬ জুলাই প্রকাশ করা হয়েছে চূড়ান্ত উত্তরসূচি এবং একই দিনে ঘোষণা করে রেজাল্ট।
এবারের পরীক্ষায় সর্বোচ্চ ৭১৫ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন পাঞ্জাবের আর্যন গুপ্ত এবং হরিয়ানার পানশুল বানসাল। এছাড়া ১৯ জন ৭০০-এর বেশি, ১,৪৯২ জন ৬৫০ বা তার বেশি, ১০,১৬০ জন ৬০০ বা তার বেশি এবং ৯০,৭৮০ জন ৫০০ বা তার বেশি নম্বর পেয়েছেন।
এদিন ক্যাটাগরি অনুযায়ী যোগ্য পরীক্ষার্থীর সংখ্যাও প্রকাশ করেছে NTA। জেনারেল বিভাগে ২ লক্ষ ৯১ হাজার, ওবিসি-এনসিএল বিভাগে ৫ লক্ষ ১২ হাজার, তফসিলি জাতি (SC)-তে ১ লক্ষ ৫৯ হাজার, তফসিলি জনজাতি (ST) তে ৬৩ হাজার ৭১৬ জন, জেনারেল -ইডব্লিউএস বিভাগে ৯৫ হাজার ২৬ জন, PwBD বিভাগে ৩ হাজার ৬৬৬ জন এবং PwD বিভাগে ৩০৩ জন যোগ্যতা অর্জন করেছেন।
এনটিএ জানিয়েছে, তারা শুধুমাত্র পরীক্ষা পরিচালনা, ফল প্রকাশ এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক প্রকাশের দায়িত্বে রয়েছে।
ভর্তি সংক্রান্ত বা কাউন্সেলিং পরিচালনা করবে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (MCC) এবং সংশ্লিষ্ট রাজ্যের কাউন্সেলিং কর্তৃপক্ষ। তাই পরীক্ষার্থীদের শুধুমাত্র সরকারি ওয়েবসাইটের তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া ভর্তি পাইয়ে দেওয়ার নামে ভুয়ো ফোন, মেসেজ বা প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্যও সতর্ক করেছে NTA। কোনও সন্দেহজনক যোগাযোগ পেলে তা অবিলম্বে সংস্থাকে জানানোর
প্রসঙ্গত, এবারের NEET (UG) এর ফলের ভিত্তিতে MBBS, BDS, BAMS, BHMS, BUMS, BSMS-সহ বিভিন্ন স্নাতক চিকিৎসা কোর্সে উত্তীর্ণ পরীক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এছাড়াও B.Sc (Hons.) Nursing এবং ১৫ শতাংশ অল ইন্ডিয়া কোটার, পশুচিকিৎসা বিজ্ঞান ও প্রাণিসম্পদ পালন বিষয়ে স্নাতক (BVSc & AH) কোর্সে ভর্তি হতে পারবেন।
NEET UG 2026 Result Check Link:- Click Now

