তৃণমূলের মাথাব্যথা বাড়াতে জোট বাঁধছেন Owaisi & Humayun কবির! ২০২৬-এর নির্বাচনে কি সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ফাটল ধরবে?

Anisa Zeba
By
Anisa Zeba
রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে ভাবেন ও লেখেন। সমাজ, রাজনীতি এবং চলমান ঘটনাবলির উপর নজর রেখে তথ্যভিত্তিক বিশ্লেষণ ও প্রতিবেদন তুলে ধরাই তাঁর আগ্রহ। বর্তমান সময়ের...
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আসন্ন বিধানসভা নির্বাচনে এবার হুমায়ূন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) সাথে জোট গঠনে মরিয়া All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।  এবার সেই জল্পনাতেই যেন সিলমোহর পড়ল।  আগেই হুমায়ূন কবির এর ইঙ্গিত দিয়েছিলেন; এবার তেলেঙ্গানার এক সভায় সাংবাদিকদের সামনে তেমনই কথা বলেন ওয়াইসি।  তিনি জানান, আগামী ২৫ মার্চ কলকাতায় এক যৌথ সাংবাদিক বৈঠকে বাকি সব ঘোষণা করা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কী হবে এই জোটের শর্তাবলী? তা এখনও প্রশ্নচিহ্নের সম্মুখীন।  তবে ২৫ তারিখের সাংবাদিক বৈঠকেই সব উত্তর মিলবে বলে গুঞ্জন উঠেছে রাজনৈতিক মহলে।  ওয়াইসি জানান, এই জোটের হাত শক্ত করে দরিদ্র মানুষের হয়ে প্রতিনিধিত্ব করাই তাঁদের মূল উদ্দেশ্য।  রবিবার তেলেঙ্গানার এক মঞ্চ থেকে তিনি ওবিসি বঞ্চনার ব্যাপারেও তাঁর চিন্তা ব্যক্ত করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এই বিষয়ে কটাক্ষ করেছেন।

পূর্বের হুমায়ূন কবিরের বয়ান থেকে আমরা জানি যে, AIMIM তাঁদের সাথে জোট গঠন করতে চায় এবং ১৫টি আসন নিয়ে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছিল।  কিন্তু তিনি (হুমায়ূন) জানান, তিনি ১৮২টি আসনে লড়বেন এবং তাঁদের জোটসঙ্গী হিসেবে AIMIM ৮টি আসনে লড়বে।  এখন সেই সিদ্ধান্তে রদবদল হয়েছে কি না, তা এখনও ধোঁয়াশার মধ্যেই।  শাসক দল তৃণমূল থেকে বেরিয়ে তিনি এই দল গঠন করেন এবং বাংলার বাকি দলদের এককাট্টা করার চেষ্টা করেন; কিন্তু সেই চেষ্টায় বিশেষ সাফল্য মেলেনি।  সেই সময়ই জোট গঠনের উদ্দেশ্যে হাত বাড়ান AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

একবার দৃষ্টিপাত করা যাক গত ২০২১ বিধানসভা নির্বাচনে; সেবার রাজ্যের বিধানসভা সভায় উদিয়মান এক নতুন রাজনৈতিক দল ISF এর সাথে জোট করতে চেয়েও অনেক মতপার্থক্য থাকায় তা সম্ভব হয়নি।  তখন AIMIM নিজেই বাংলার ৭টি আসনে লড়াই করে, কিন্তু ফল ছিল শূন্য।  এবার দেখা যাক এই জোট কতটা সুদূরপ্রসারী হয়। সম্প্রতি রেজিনগরে হুমায়ূনের এক সভায় AIMIM প্রতিনিধিকেও দেখা গিয়েছে।  লক্ষ্য করার বিষয়, AIMIM এবার বাংলায় সংগঠন মজবুত করতে মরিয়া।  অন্যান্য রাজ্যেও তাঁদের লাগাতার প্রবেশের চেষ্টা চলছে, যার বড় উদাহরণ গত বিহার নির্বাচন।

যেখানে AIMIM দলটি সামনের বিহার বিধানসভায় ৫টি আসন জিতেছে এবারও বাংলায় তেমনটাই হতে চলেছে কী?

কেন্দ্রে বারবার আসাদউদ্দিনের দলের বিরুদ্ধে ভোট কাটাকাটির অভিযোগ ওঠে।  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও একই দাবি এই জোটের বিরুদ্ধে।  এখন কি হয়, তা কেবল সময়ের অপেক্ষা।  উল্লেখ্য, সামনেই ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যের দু দফায় অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন।

যদিও হুমায়ূন কবির এর দল আম জনতা উন্নয়ন পার্টি (AJUP) ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য মোট ১৪৯ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে।  এবং এই তালিকার মধ্যে বেশ কিছু আসনে AIMIM (আসাদউদ্দিন ওয়াইসির দল) প্রার্থীদের জন্য রেখেছে।

এদিন নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট করে হুমায়ূন কবির জানান,

আজ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আম জনতা উন্নয়ন পার্টির আসন্ন নির্বাচনের জন্য ১৭০ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে ২৫ টি আসন আমাদের জোট সঙ্গীর জন্য পেন্ডিং রাখা হয়েছে, অর্থাৎ, আজ আনুষ্ঠানিকভাবে আমরা মোট ১৪৫টি আসনে আমাদের সুযোগ্য প্রার্থীদের নাম ঘোষণা করলাম।  বাকি তালিকা আগামী ২৫ তারিখে ঘোষণা করা হবে।

তবে বর্তমানে বাংলা এস‌আইআর মতো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে রাজ্য বাসি; এই নতুন জোট সাধারণ মানুষের সাথে কতটা তাল মিলিয়ে চলতে পারে, তা সময়ই বলবে।

TAGGED:
Share This Article
রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে ভাবেন ও লেখেন। সমাজ, রাজনীতি এবং চলমান ঘটনাবলির উপর নজর রেখে তথ্যভিত্তিক বিশ্লেষণ ও প্রতিবেদন তুলে ধরাই তাঁর আগ্রহ। বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সহজ ভাষায় পাঠকদের কাছে পৌঁছে দিতে তিনি নিয়মিত লেখালেখি করেন।