দুই বছর বন্ধ থাকার পর ভারত আজ টুরিস্ট ভিসা দিচ্ছে বাংলাদেশীদের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভারত বাংলাদেশী নাগরিকদের জন্য টুরিস্ট ভিসা পুনরায় চালু করেছে।  প্রায় দুই বছর বন্ধ থাকার পর আজ থেকে (২৮ জুন) বাংলাদেশী নাগরিকরা ভারতে টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।  ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ২৫ জুন ঢাকায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (IVAC) পরিদর্শনকালে এ ঘোষণা দেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তিনি বলেন, এই পদক্ষেপ দুই দেশের মধ্যে জনগণের যোগাযোগকে আরও মজবুত করবে এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত পাঁচটি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত গণঅভ্যুত্থান এবং তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত সতর্কতাস্বরূপ ৫ আগস্ট ২০২৪ থেকে ভারত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ইস্যু করা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছিল।  দীর্ঘ এই সময়সীমা পার হওয়ার পর আজ এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।

বাংলাদেশের নাগরিকরা টুরিস্ট ভিসার নিয়ম অনুসরণ করে অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে নিকটস্থ IVAC এ আবেদন করতে পারবেন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।