Civic Volunteer Bonus 2026: সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়লো, কত টাকা করে পাবেন দেখুন!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বড় সুখবর এল রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য।  নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, West Bengal Police ও Kolkata Police এ অন্তর্গত সিভিক ভলেন্টিয়ার এবং Village Police Volunteers-দের জন্য চলতি অর্থবর্ষে Ad-Hoc বোনাস বৃদ্ধি করা হলো।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নোটিশে জানানো হয়েছে, ২০২৫-২০২৬ অর্থবর্ষের জন্য প্রত্যেক সিভিক ভলান্টিয়ারকে ৭,৪০০ করে Ad-Hoc বোনাস প্রদান করা হবে।  উল্লেখ্য, গত অর্থবর্ষ (২০২৪-২০২৫)-এ এই বোনাসের পরিমাণ ছিল ৬,৮০০ টাকা।  অর্থাৎ, এবছর বোনাসের পরিমাণ ৬০০ টাকা বৃদ্ধি করা হয়েছে সরকারের তরফ থেকে।

রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করেছিল সরকার।  মাসিক ভাতা ১,০০০ টাকা বাড়ানোর পাশাপাশি, কর্তব্যরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।  আগে যেখানে এই সহায়তা ছিল ৩ লক্ষ টাকা।

কারা এই সুবিধা পাবেন? এই বোনাস পাবেন—

  • West Bengal Police-এর Civic Volunteers
  • Kolkata Police-এর Civic Volunteers
  • Village Police Volunteers
Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।