পশ্চিমবঙ্গের SIR ফাইনাল ভোটার লিস্ট ২০২৬ ইতিমধ্যেই প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যেসব ভোটারের নাম এই চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে, তাদের ভোটার কার্ডে নতুন ফটো যুক্ত করা হয়েছে। ভোটাররা এখন খুব সহজেই কয়েকটি ধাপ অনুসরণ করে অনলাইনে ফটোসহ নতুন e-EPIC ভোটার কার্ড ডাউনলোড (PDF Download) করতে পারবেন।
আজকের প্রতিবেদনে দেখে নিন, নতুন ফটো যুক্ত ভোটার কার্ড কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে ডাউনলোড করবেন, মাত্র কয়েকটি সহজ ধাপ অনুসরণ করেই। অনলাইন থেকে ডাউনলোড করা e-EPIC Voter ID Card আপনি যেকোনো সরকারি ও বেসরকারি কাজে ব্যবহার করতে পারবেন। এছাড়াও প্রয়োজন অনুযায়ী অনলাইন থেকে যতবার ইচ্ছে e-EPIC ভোটার কার্ড ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
পশ্চিমবঙ্গের নতুন ফটো যুক্ত ভোটার কার্ড অনলাইন ডাউনলোড পদ্ধতি – e-Epic Voter Id Card Download Online Step by Step 2026
১) সর্বপ্রথম আপনাকে নির্বাচন কমিশনের ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) আপনার যদি আগে থেকে ভোটার সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে লগইনে ক্লিক করে রেজিস্ট্রার মোবাইল নম্বর উল্লেখ OTP ভেরিফাই করে লগইন করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে Sign-Up এ ক্লিক করে নাম, মোবাইল নম্বর বসিয়ে দিয়ে OTP ভেরিফাই করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

৩) রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে উপরে থাকা Log in এ ক্লিক করে রেজিস্ট্রার মোবাইল নম্বর উল্লেখ করুন ও নিচে ক্যাপচার কোড উল্লেখ করে Request OTP তে ক্লিক করে পরবর্তী পেজে OTP বসিয়ে ভেরিফাই করে লগইন করুন।

৪) এরপর ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে থাকা E-EPIC Download অপশনে ক্লিক করুন।

৫) আপনি একবার ভোটার সার্ভিস পোর্টালে আইডি তৈরি করে নিলে, সেই আইডি দিয়ে সকলের ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এখন যে ব্যক্তির ভোটার কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন, তার ভোটার কার্ড নম্বর ও নিচে West Bengal সিলেক্ট করে সার্চে ক্লিক করুন।

৬) এখন উক্ত ভোটারের তথ্য – যেমন নাম, অভিভাবক নাম, কোন মোবাইল নাম্বার লিংক রয়েছে ভোটার কার্ডে তা দেখতে পারবেন। এরপর নিচে থাকা Send OTP -তে ক্লিক করুন। এরপর ভোটার কার্ডে লিংক মোবাইল নম্বরে আসা OTP উল্লেখ করে OTP ভেরিফাই করুন। এরপর Download e-EPIC এ ক্লিক করে ভোটার কার্ড ডাউনলোড করে দেখে নিন নতুন ফটো যুক্ত ভোটার কার্ডটি।

নতুন ফটো যুক্ত ভোটার কার্ড ডাউনলোড লিংক – e-EPIC Voter Id Card Download Link:- Click Now
