কলকাতায় পা রাখতেই তৃণমূলের কালো পতাকার মুখে জ্ঞানেশ কুমার, ‘গো ব্যাক’ স্লোগানে উত্তাল

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাতে কলকাতায় পা রাখলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।  কিন্তু সফরের শুরুতেই তাঁকে ঘিরে নজিরবিহীন বিক্ষোভ দেখাল রাজ্যের শাসকদল তৃণমূল। বিমানবন্দর থেকে বেরোনোর পথেই মুখ্য নির্বাচন কমিশনারের কনভয় লক্ষ্য করে দেখানো হয় কালো পতাকা, ওঠে ‘গো ব্যাক’ স্লোগান।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এস‌আইআর (SIR) প্রক্রিয়ার নামে রাজ্যজুড়ে লক্ষ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।  তাঁরা জানান সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার এই ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ।  রবিবার রাতে রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কয়েকশো কর্মী-সমর্থক বিমানবন্দরের বাইরে এবং নিউটাউনের একটি হোটেলের সামনে জমায়েত হন।  জ্ঞানেশ কুমারের গাড়ি সেখানে পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

নির্বাচন কমিশনারের সঙ্গে কলকাতায় এসেছেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশীও। আগামীকাল সোমবার (৯ মার্চ) এবং মঙ্গলবার (১০ মার্চ) রাজ্যের সমস্ত জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) এবং রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সাথে দফায় দফায় বৈঠকে বসার কথা রয়েছে তাঁদের।  সফরের শুরুতেই এই বিক্ষোভ কমিশনের ওপর বাড়তি চাপ তৈরি করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিক্ষোভের জেরে বিমানবন্দর ও সংলগ্ন ভিআইপি রোড এলাকায় নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।  তবে কমিশনের পক্ষ থেকে এই বিক্ষোভ বা ভোটার তালিকা নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।