রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য প্রস্তাবিত ‘যুবশক্তি ভরসা প্রকল্প’ নিয়ে ফের গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার সভা থেকে তিনি জানান, বিভিন্ন ভাতা ও জনকল্যাণমূলক প্রকল্প চালুর পাশাপাশি সিভিক ভলান্টিয়ার এবং অঙ্গনওয়াড়ি ও আইসিডিএস কর্মীদের ভাতা বৃদ্ধি হয়েছে। এবার বাকি রয়েছে যুবকদের জন্য ভরসা প্রকল্প। এই প্রকল্প নিয়ে সরকার পরিকল্পনা তৈরি করছে এবং খুব দ্রুতই ঘোষণা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর বেকার যুবক-যুবতীদের মধ্যে প্রস্তাবিত প্রকল্পটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তবে প্রকল্পের চূড়ান্ত নিয়মাবলি, আবেদন শুরুর তারিখ এবং আর্থিক সহায়তার পরিমাণ সম্পর্কে বিস্তারিত সরকারি ঘোষণা এখনও না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
কী বললেন মুখ্যমন্ত্রী?
উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন,
শুধু বাকি আছে যুবকদের ভরসা স্কিম। আপনাদের বলে দেব। আমরা ভরসা স্কিম নিয়ে পরিকল্পনা তৈরি করছি। গ্র্যাজুয়েট যুবক-যুবতী এবং নন-গ্র্যাজুয়েট যুবক-যুবতীদের জন্য আমরা পরিকল্পনা তৈরি করেছি। দ্রুত ঘোষণা করব।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, স্নাতক এবং অস্নাতক উভয় ধরনের যুবক-যুবতীদের কথা মাথায় রেখেই এই প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে। তবে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কীভাবে আবেদন করতে হবে, তা সরকারি ঘোষণার পরই স্পষ্ট হবে।
কত টাকা করে পাওয়া যেতে পারে?
প্রস্তাবিত যুবশক্তি ভরসা প্রকল্প নিয়ে আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে স্নাতক যুবক-যুবতীদের মাসে ৩,০০০ টাকা এবং স্নাতকের নিচে শিক্ষাগত যোগ্যতা থাকা যুবক-যুবতীদের মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন?
আগের বিভিন্ন প্রতিবেদনে সম্ভাব্য যোগ্যতার শর্ত হিসেবে ২১ থেকে ৪০ বছর বয়স, বেকারত্ব, শিক্ষাগত যোগ্যতা এবং পরিবারের আর্থিক অবস্থার কথা উল্লেখ করা হয়েছে। পরিবারের বার্ষিক আয় মাসে ১ লাখের কম থাকতে হবে।
কবে শুরু হবে আবেদন?
যুবশক্তি ভরসা প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা রয়েছে। উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী দ্রুত ঘোষণার ইঙ্গিত দিলেও নির্দিষ্ট তারিখ জানাননি। ফলে আবেদন শুরুর দিন, অনলাইন পোর্টাল, প্রয়োজনীয় নথি এবং টাকা পাওয়ার পদ্ধতি সম্পর্কে সরকারি ঘোষণার দিকেই নজর রাখতে হবে বেকার যুবক-যুবতীদের।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
