★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

West Bengal 8th Pass Job 2026: অষ্টম শ্রেণি পাশেই হাওড়া পুলিশে ২০ জন ড্রাইভার নিয়োগ, চলছে আবেদন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল হাওড়া পুলিশ কমিশনারেট। কমিশনারেটের অধীনে ২০ জন চুক্তিভিত্তিক গাড়িচালক নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে অষ্টম শ্রেণি পাশ। ২৭ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বয়স:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

যোগ্যতা:
অষ্টম শ্রেণি পাস।

অন্যান্য যোগ্যতা:
এই পদের জন্য বাংলা ভাষায় পড়তে ও লিখতে জানতে হবে। আবেদনকারীর কাছে বৈধ LMV অথবা HMV ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। লাইসেন্সটি অন্তত তিন বছরের পুরনো হতে হবে। এছাড়াও গাড়িচালক হিসেবে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১৬,০০০ টাকা মাসে দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন জানুন?
এই পদে আবেদন করতে হলে প্রথমে নির্ধারিত ফর্ম সংগ্রহ করতে হবে। ফর্ম পাওয়া যাবে এই আর্টিকেলের শেষে।
সেটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স কপি স‌ই সহ সংযুক্ত করতে হবে। এরপর ফরম-সহ সমস্ত ডকুমেন্ট শিবপুর পুলিশ লাইনের এমটি বিভাগের নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে।
আবেদন জমা দেওয়ার ঠিকানা হল: ৪৩৮, জিটি রোড, শিবপুর পুলিশ লাইনস, হাওড়া, পশ্চিমবঙ্গ – ৭১১১০২।

কি কি ডকুমেন্টস লাগবে?
আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বা মার্কশিট, বয়সের প্রমাণপত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের জেরক্স এবং বসবাসের ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি পূর্বে গাড়ি চালানোর তিন বছরের কাজের অভিজ্ঞতার প্রমাণ দেখাতে হবে।

আবেদন করার সময় কতদিন পর্যন্ত?
এই নিয়োগে আবেদন করার জন্য কোনও আবেদন ফি লাগবে না। বিজ্ঞপ্তি প্রকাশের দিন অর্থাৎ ২৭ অক্টোবর ২০২৬ থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকাশের তারিখ থেকে ১৪ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে। অর্থাৎ, ১০ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা রয়েছে।

কিভাবে নিয়োগ করবে?
প্রথমে জমা পড়া আবেদনপত্রগুলি যাচাই করা হবে। যোগ্য প্রার্থীদের ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ড্রাইভিং টেস্টে ২০ নম্বর এবং ইন্টারভিউয়ে ২০ নম্বর থাকবে। মোট ৪০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মেধাতালিকা তৈরি করা হবে। পরবর্তীতে পশ্চিমবঙ্গ পুলিশ অথবা হাওড়া পুলিশ কমিশনারেটের সরকারি ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করা হবে।

এরপর সিলেক্ট করা প্রার্থীদের মেডিক্যাল ফিটনেস পরীক্ষা দিতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কাজে যোগ দেওয়ার সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) জমা দিতে হবে। ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের সঙ্গে সমস্ত আসল ডকুমেন্ট রাখতে হবে। এছাড়াও ফর্ম একটি একটিভ মোবাইল নম্বর দিতে হবে।

ফর্ম ডাউনলোড করুন: https://wbpolice.gov.in/writereaddata/wbp/HPC_driver26.pdf

বিজ্ঞপ্তি:
https://wbpolice.gov.in/writereaddata/wbp/HPC_driver26.pdf

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।