★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

ভুটানে হড়পা বানের আশঙ্কা, রায়ডাক ও সংকোশ নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করলেন মন্ত্রী মালতী রাভা রায়

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভুটানের পাহাড়ি এলাকায় হিমবাহ হ্রদ থেকে জল নেমে আসার জেরে কোচবিহার জেলার তুফানগঞ্জ-২ ব্লকের একাধিক নদী সংলগ্ন এলাকায় জলস্তর বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আবেদন জানালেন রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী তথা তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভা রায়। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে একটি সচেতনতামূলক বার্তা প্রকাশ করে তিনি সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানিয়েছেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মন্ত্রীর ফেসবুক পোস্ট অনুযায়ী, ভুটানের পাহাড়ি এলাকায় হিমবাহ হ্রদ থেকে জলস্তর বৃদ্ধির কারণে তুফানগঞ্জ-২ ব্লকের রায়ডাক ও সংকোশ নদী এবং সংলগ্ন এলাকায় জল বাড়ার আশঙ্কা রয়েছে। ফলিমারি, ছাট ফলিমারি, ছিট বড় লাউকুঠি এবং বক্সিরহাট এলাকার নদী তীরবর্তী বাসিন্দাদের বিশেষ ভাবে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তিনি।

মালতী রাভা রায় তাঁর বার্তায় জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। বিপজ্জনক এলাকাগুলিতে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। রাজ্য সরকার, জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বলেও জানিয়েছেন তিনি।

সাধারণ মানুষের উদ্দেশে মন্ত্রীর আবেদন, এই পরিস্থিতিতে কেউ যেন গুজবে কান না দেন বা যাচাই না করা খবর ছড়িয়ে আতঙ্ক তৈরি না করেন। পরিস্থিতি সম্পর্কে জানতে সরকারি ও প্রশাসনিক তথ্যের উপর নির্ভর করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি, নদীর কাছাকাছি যাওয়া এড়িয়ে নিরাপদ ও উঁচু জায়গায় থাকার কথা বলেছেন।

জরুরি পরিস্থিতিতে সাহায্যের প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনিক দফতর অথবা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার আবেদনও জানিয়েছেন মন্ত্রী। একই সঙ্গে নিজের নিরাপত্তার পাশাপাশি আশপাশের মানুষকেও সতর্ক করতে বলেছেন তিনি।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।