Yuba Sathi: যুব সাথীর টাকা আজ থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে! কারা পাবেন, কারা পাবেন না—সব জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
Highlights
  • আজ বাংলার যুবসাথী প্রকল্পের টাকা পাঠাবে মমতা সরকার
  • কারা কারা টাকা পাবেন - জানিয়ে দিলো মুখ্যমন্ত্রী
  • কাদের ব্যাংকে টাকা ঢুকবে না জানিয়ে দিলেন মমতা
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান।  অবশেষে রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  আজ শনিবার, ৭ মার্চ। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ধর্মতলার মেট্রো চ্যানেলে নিজের ধর্না কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করলেন ‘যুব সাথী’ প্রকল্পের টাকা আজ থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

যুব সাথী প্রকল্প কারা পাবেন, কারা পাবেন না?

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সী শিক্ষিত বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন।  তাঁদের প্রতি মাসে ১,৫০০ টাকা এবং বছরে ১৮,০০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।

যুব সাথী প্রকল্প পাবেন শুধুমাত্র তারাই বর্তমানে কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত নন।  তবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস, ঐক্যশ্রী বা মেধাশ্রীর মতো সরকারি স্কলারশিপ পাওয়া পড়ুয়ারা এই প্রকল্পের সুবিধা পাবেন।

এছাড়াও এদিন আরো জানান, মুখ্যমন্ত্রী মমতা কারা পাবেন না এই যুব সাথী প্রকল্পের টাকা।  তিনি বলেন যারা ইতিমধ্যে রাজ্য সরকারের অন্য কোনো জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছে যেমন—লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা তারা এই যুব সাথীর টাকা পাবে না।

প্রসঙ্গত, নতুন অর্থ বছরের শুরুতে অর্থাৎ ১ এপ্রিল থেকে যুব সাথীর টাকা দেওয়ার কথা থাকলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সেই প্রথা ভেঙে দ্রুত সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।  ধর্মতলার মেট্রো চ্যানেলে নিজের ধর্না কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী জানান, আগামীকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।  এই বিশেষ দিনটির প্রাক্কালে অর্থাৎ আজ, ৭ মার্চ থেকেই রাজ্যের সমস্ত যোগ্য বেকার যুবক-যুবতীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) বাংলার যুব সাথী’ প্রকল্পের টাকা পাঠানো শুরু হচ্ছে।

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।