বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জেরে বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এ বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (KKR) দল থেকে বাদ দেওয়ার জন্য, ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের অন্তবর্তী সরকার দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর সব ধরনের সম্প্রচার ও প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে।  সোমবার বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই নির্দেশ জারি করে এ কথা জানান।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

৫ জানুয়ারি বাংলাদেশের ইউনূস সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর সব ধরনের সম্প্রচার ও টেলিকাস্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে হবে।  এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে কেবলমাত্র কলকাতা নাইট রাইডার্স (KKR) দল থেকে তাদের বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা-এর পরিপ্রেক্ষিতে নিয়েছে বলে জানায়।  বিজ্ঞপ্তি আরও বলেন এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এদিকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, নিরাপত্তাজনিত কারণে আসন্ন ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে না।  এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে আইসিসিকে সেই ম্যাচগুলি সরানোর জন্য অনুরোধ করেছে বলে জানিয়েছেন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।