ভারতের রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ২জি, ৩জি ও ৪জি-র উদাহরণ টেনে রাজনৈতিক পরিবারগুলিকে নিশানা করলেন তিনি। মঙ্গলবার শিলিগুড়িতে বিজেপির কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে নেহরু-গান্ধী পরিবার থেকে শুরু করে আবদুল্লা, করুণানিধি, বন্দ্যোপাধ্যায় ও যাদব পরিবারের প্রসঙ্গ।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, “ভারতে ৪জি আছে, ৩জি আছে, ২জি আছে। মোদিজির কোনও জি নেই।” এরপর ৪জি-র ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং রাহুল গান্ধীর নাম উল্লেখ করেন। তাঁর কথায়, একই পরিবারের চার প্রজন্মের রাজনৈতিক উপস্থিতিই ৪জি-র উদাহরণ।
৩জি বোঝাতে শেখ আবদুল্লা, ফারুক আবদুল্লা এবং ওমর আবদুল্লার নাম তুলে ধরেন তিনি। পাশাপাশি করুণানিধি, এম কে স্ট্যালিন ও উদয়নিধি স্ট্যালিনের উদাহরণও দেন।
এরপর ২জি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, দেশের রাজনীতিতে এমন উদাহরণের অভাব নেই। এ প্রসঙ্গে তিনি পিসি-ভাইপো, মুলায়ম সিং যাদব-অখিলেশ যাদব এবং লালুপ্রসাদ যাদব-তেজস্বী যাদবের নাম উল্লেখ করেন। জম্মু ও কাশ্মীরের মুফতি পরিবারকেও তাঁর বক্তব্যে টেনে আনেন। সবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, “মোদিজির কিছু নেই। আগে দেশ, পিছে দেশ।”
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন