মোদির এক কলেই ভারতীয় পণ্যের শুল্ক কমালেন ট্রাম্প, ৫০ থেকে ১৮ শতাংশে নামাল যুক্তরাষ্ট্র

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

এক ফোন কলেই বদলে গেল খেলা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপের যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ ২৫% থেকে কমিয়ে ১৮%-এ নামিয়েছে বলে জানান এদিন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভারত ও যুক্তরাষ্ট্র একটি নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে একই সঙ্গে ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে শুল্ক ও নন-ট্যারিফ বাধা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে চুক্তি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।  তিনি বলেন, “আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলে খুব ভালো লাগল।  ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করার ঘোষণায় আমি অত্যন্ত আনন্দিত।  ভারতের ১.৪ বিলিয়ন মানুষের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ! দু’টি বড় অর্থনীতি ও বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র যখন একসঙ্গে কাজ করে, তা আমাদের মানুষের জন্য অসীম সুযোগ খুলে দেয়।  প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত তাঁর শান্তির প্রচেষ্টাকে পুরোপুরি সমর্থন করে।”

এদিকে, ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে বিস্তারিত জানিয়েছেন, এই চুক্তির ফলে ভারত রাশিয়ান তেল কেনা বন্ধ করবে, আমেরিকান পণ্যের ওপর শুল্ক ও অ-শুল্ক বাধা প্রায় শূন্যে নামাবে এবং ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মার্কিন পণ্য এনার্জি, টেকনোলজি, কৃষি ইত্যাদি কিনবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮%-এ নামিয়েছে এবং এটি “বন্ধুত্ব ও সম্মানের” ফল।

এছাড়াও তিনি দাবি করেন প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন এবং এর পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল কিনবেন।  এর ফলে দিল্লির বিরুদ্ধে রাশিয়া থেকে তেল কেনার কারণে আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক জরিমানা তুলে নেওয়া হবে।

উল্লেখ্য, এই ঘোষণা ভারতের ১.৪ বিলিয়ন মানুষের জন্য এক বিরাট সুখবর, যা দু’দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে জানান প্রধানমন্ত্রী মোদি।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।