★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্পের মুখে সুন্দর পিচাইয়ের নাম ‘মনস্টার’! জবাবে কী বললেন গুগলের সিইও?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসেছিলেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলোর কর্তারা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এআই খাতের গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জাকারবার্গ, অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেইসহ প্রযুক্তি দুনিয়ার একাধিক শীর্ষ কর্মকর্তা। বৈঠকে মূলত উন্নত এআই প্রযুক্তির নিরাপত্তা, ঝুঁকি নিয়ন্ত্রণ ও তদারকি নিয়ে আলোচনা হয়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তবে গুরুগম্ভীর সেই বৈঠকের পর সাংবাদিকদের সামনে সুন্দর পিচাইকে পরিচয় করিয়ে দিতে গিয়ে হঠাৎই মজার মন্তব্য করে বসেন ট্রাম্প। গুগলের সিইওকে ‘মনস্টার’ বা ‘দানব’ বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্পের মুখে এমন মন্তব্য শুনে উপস্থিত সাংবাদিকদের মধ্যেও তৈরি হয় কৌতূহল। যদিও তাঁর কথার মধ্যে নেতিবাচক অর্থ ছিল না, বরং পিচাইয়ের সাফল্য ও প্রযুক্তি দুনিয়ায় তাঁর প্রভাবের প্রশংসা করতেই এমন শব্দ ব্যবহার করেন ট্রাম্প।

যদিও মার্কিন প্রেসিডেন্টের মুখে হঠাৎ নিজেকে ‘মনস্টার’ শুনেও সুন্দর পিচাই এক মুহূর্তের জন্য ভড়কে যাননি। বরং স্বভাবসুলভ হাসিতে নিজের নামের অর্থকেই সামনে এনে ট্রাম্পকে রসিকতার ছলে জবাব দেন তিনি। পিচাই বলেন, “আশা করি, ‘আই অ্যাম আ মনস্টার’ এর চেয়ে এটা (সুন্দর/Sundar) অনেক ভালো একটা ট্যাগলাইন হবে!” পিচাইয়ের এই বুদ্ধিদীপ্ত জবাবে হাসিতে ফেটে পড়ে উপস্থিতিরা। নিজের নামের অর্থ ‘সুন্দর’ বা ‘Beautiful’ কে ট্রাম্পের ‘মনস্টার’ মন্তব্যের সঙ্গে মিলিয়ে দেওয়া এই ছোট্ট মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।