AIIA DEO,MTS Recruitment 2026: উচ্চ মাধ্যমিক পাশে MTS সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরি প্রার্থীদের জন্য সুখবর! AIIA (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ) এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।  যেখানে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator), মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff) সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজকের প্রতিবেদনে দেখে নিন – কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা কোন পদে মাসিক বেতন, আবেদন করার জন্য আবেদনকারীর বয়স কত থাকতে হবে, কতদিন পর্যন্ত আবেদন চলবে? বিস্তারিত ধাপে ধাপে জানিয়ে দেওয়া হয়েছে আজকের প্রতিবেদনে।

পদের নামঃ– মাল্টি টাস্কিং স্টাফ (MTS)।
বয়সঃ- Multi-Tasking Staff পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছর বয়সের মধ্যে।
বেতনঃ– দিল্লি সরকারের নিয়ম অনুযায়ী, দক্ষ কর্মীর জন্য যে ন্যূনতম বেতন ঠিক আছে, সেই অনুযায়ী উক্ত পদে (MTS) বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ MTS পদে আবেদন করার জন্য কমপক্ষে উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং Microsoft Office (MS Office)-এ কাজ করার দক্ষতা থাকতে হবে।

পদের নামঃ– ডাটা এন্ট্রি অপারেটর (DEO)।
বয়সঃ- Data Entry Operator পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে থাকতে হবে কমপক্ষে 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 35 বছর বয়সের মধ্যে।
বেতনঃ– DEO পদে মাসিক বেতন কত হবে, নোটিশে বলা হয়েছে – আপনার শিক্ষাগত যোগ্যতা যদি গ্র্যাজুয়েট বা তার বেশি হয়, তাহলে দিল্লি সরকারের নিয়ম অনুযায়ী ন্যূনতম যে বেতন নির্ধারিত আছে, সেই অনুযায়ী টাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ- স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) হতে হবে। পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে ন্যূনতম ৬ মাসের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স থাকা বাধ্যতামূলক।  এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  এর পাশাপাশি MS Office (Word, Excel, PowerPoint) ব্যবহারে দক্ষতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়াও AIIA (All India Institute of Ayurveda) এ নিয়োগ করা হচ্ছে – পাবলিক রিলেশন অফিসার (পি-আর-ও), পেশেন্ট কেয়ার ম্যানেজার কাম অ্যাডমিন এক্সিকিউটিভ, মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান, এইচ-আর কনসালট্যান্ট, রিসেপশনিস্ট, এইচ-আর এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট কোর্স কো-অর্ডিনেটর ও কনসালট্যান্ট (হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশন) পদে।  যেখানে 25 হাজার টাকা থেকে শুরু করে 1,50,000 টাকা পর্যন্ত মাসিক বেতন রয়েছে। উক্ত পদে আবেদন করার জন্য ও যোগ্যতা জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন ভালো ভাবে দেখুন।

আবেদন পদ্ধতিঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।  এরজন্য নোটিশে উল্লেখিত লিংকে ক্লিক করে অনলাইন আবেদন জানাতে হবে আগামী 16/04/2026 তারিখের মধ্যে।  এছাড়াও ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 17/04/2026 তারিখে।  আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন ভালো ভাবে দেখে আবেদন করুন।

AIIA (All India Institute of Ayurveda) Recruitment Notification 2026 PDF Download: Download Link

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।