Old Age Pension Status Check 2027: বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস ও টাকা চেক করুন অনলাইনে মোবাইলে – 999

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
Highlights
  • বয়স্ক ভাতা স্ট্যাটাস চেক
  • প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস চেক
  • বিধবা ভাতা স্ট্যাটাস চেক পদ্ধতি
  • Old Age Pension Status Check
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনি কি শিবিরে গিয়ে কিংবা সেবা সেতু অভিযান ক্যাম্পে গিয়ে সামাজিক পেনশন প্রকল্পের আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন? তাহলে আজকের প্রতিবেদনে জেনে নিন, আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে। আপনার আবেদন অনুমোদিত (Approved) হয়েছে, নাকি এখনও Pending অবস্থায় রয়েছে, তা কীভাবে চেক করবেন, বিস্তারিত তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

 

পাশাপাশি, আপনার আবেদন অনুমোদিত হয়ে থাকলে কোন ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা জমা হচ্ছে এবং কীভাবে বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে সেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করবেন, তার সম্পূর্ণ পদ্ধতিও আজকের প্রতিবেদনে ধাপে ধাপে জানানো হয়েছে।

 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতার মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করেছেন। অর্থাৎ এখন জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পসমূহের আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক ১৫০০ টাকা করে ব্যাংকে সরাসরি পেয়ে থাকেন।

 

আপনার আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে কিভাবে চেক করবেন, চলুন দেখে নেওয়া যাক – Old Age Pension, Widow Pension, Disability Pension Status Check Step By Step

 

১) সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক পেনশন প্রকল্পের (SAMARTH Portal) অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Scheme অপশনে ক্লিক করুন। কিংবা সরাসরি নিচের লিংকে ক্লিক করে Scheme অপশন থেকে কোন পেনশন প্রকল্পের স্ট্যাটাস দেখতে চাচ্ছেন, তা সিলেক্ট করুন।

৩) এরপর Search Using থেকে Aadhaar Card কিংবা Beneficiary Id অথবা রেজিস্ট্রার মোবাইল নম্বর – যেকোনো একটি সিলেক্ট করে নিচে তা উল্লেখ করুন।

 

৪) এরপর নিচে থাকা ক্যাচপা নির্দিষ্ট বক্সে উল্লেখ করে সার্চে ক্লিক করুন। এখন দেখে নিন, আপনার স্ট্যাটাসের স্থিতি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। যদি এপ্রুভ থাকে তাহলে এপ্রুভ দেখতে পারবেন ও পেমেন্ট স্ট্যাটাস অপশন থেকে দেখতে পারবেন Payment কোন কোন মাসে ব্যাংকে জমা হয়েছে।

 

পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক পেনশন প্রকল্পের স্ট্যাটাস চেক লিংক- ক্লিক করুন 

 

Widow, Disability & Old Age Pension Scheme Status Check Link:- Check Now 

পশ্চিমবঙ্গ সামাজিক পেনশন প্রকল্প পোর্টাল:- ক্লিক করুন 

 

পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে সামাজিক পেনশন প্রকল্পের উপভোক্তাদের ভাতার টাকা সরাসরি DBT (Direct Benefit Transfer) পদ্ধতিতে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে থাকে। তাই বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা পেতে হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই Aadhaar ও NPCI DBT Mapping যুক্ত থাকতে হবে। অনলাইনেই NPCI পোর্টালের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link রয়েছে কিনা, তা যাচাই করতে পারবেন। প্রয়োজনে DBT Link পরিবর্তন বা নতুন করে লিঙ্ক করার প্রক্রিয়াও সম্পন্ন করতে পারবেন।

 

এছাড়াও, যাঁদের ব্যাংক অ্যাকাউন্টে DBT Link করা নেই, তাঁরা নিকটবর্তী ব্যাংকের শাখায় আধার কার্ড ও ব্যাংকের পাশবই নিয়ে গিয়ে অফলাইনেও এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তবে শুধু DBT Link থাকলেই হবে না, আপনার ব্যাংক অ্যাকাউন্টের KYC প্রক্রিয়াও সম্পূর্ণ ও আপডেট থাকা জরুরি।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।