★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

পুলিশ, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসে ২০ শতাংশ পদে অগ্রাধিকার পাবেন প্রাক্তন অগ্নিবীররা, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
চিত্রঃ সংগৃহীত
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের চাকরিপ্রার্থীদের পাশাপাশি প্রাক্তন অগ্নিবীরদের জন্যও গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের পুলিশ, সিভিল ডিফেন্স, ফায়ার সার্ভিস-সহ বিভিন্ন শৃঙ্খলাবদ্ধ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে ২০ শতাংশ অগ্নিবীরকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ, ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর হিসেবে চার বছরের কাজের মেয়াদ শেষ করে যাঁরা রাজ্যে ফিরে আসবেন, তাঁদের রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চাকরির সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, অগ্নিবীরদের সামরিক প্রশিক্ষণ ও কাজের অভিজ্ঞতাকে রাজ্যের বিভিন্ন নিরাপত্তা ও জরুরি পরিষেবার কাজে লাগানো হবে। পুলিশ, সিভিল ডিফেন্স এবং ফায়ার সার্ভিসের মতো বিভাগে তাঁদের অভিজ্ঞতা কাজে আসবে বলে মনে করছে রাজ্য সরকার। এই নিয়োগের ক্ষেত্রে ২০ শতাংশ পদে প্রাক্তন অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

এছাড়াও এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, নতুন তৈরি হওয়া ‘অর্জুন’ ডিজাস্টার ম্যানেজমেন্ট বাহিনীতে প্রাক্তন অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়া হবে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।