★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

5kg Cylinder Price Hiked: ৫ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬১ টাকা, বিপাকে মেসে থাকা ছাত্ররা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মাসের শুরুতেই রান্নার গ্যাসের দামে বড়সড় ধাক্কা খেল সাধারণ মানুষ।  বিশেষ করে যারা পড়াশোনা বা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে মেসে কিংবা ভাড়া বাড়িতে থাকেন, তাঁদের জন্য খবরটি বেশ উদ্বেগের।  আজ থেকে ৫ কেজি ওজনের ফ্রি ট্রেড এলপিজি (FTL) সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২৬১ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।  পরিচয়পত্রের ঝামেলা না থাকায় এই সিলিন্ডারগুলো ছাত্রছাত্রী ও পরিযায়ী শ্রমিকদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু এক লাফে এত টাকা দাম বাড়ায় এখন তাঁদের মাসিক খরচের হিসেবে বড়সড় টান পড়বে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অন্যদিকে, বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত ১৯ কেজির সিলিন্ডারের দামও আজ রেকর্ড ৯৯৩ টাকা বাড়ানো হয়েছে।  ইরান ও আমেরিকার মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তারই প্রভাবে বছরের শুরু থেকে দফায় দফায় গ্যাসের দাম বাড়ছে।  গত জানুয়ারি মাস থেকে প্রতি মাসেই এই দাম কিছুটা করে বাড়লেও, মে মাসের শুরুতে এই বৃদ্ধি সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে।  এর ফলে হোটেল বা রেস্তোরাঁর খাবারের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।  তবে সাধারণ গৃহস্থালিতে ব্যবহৃত ১৪.২ কেজি সিলিন্ডারের দাম আপাতত বাড়ছে না।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।