চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জলপাইগুড়ি জেলা পুলিশের অধীনে ১০ জন চুক্তিভিত্তিক গাড়িচালক নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অষ্টম শ্রেণি পাশ করলেই এই পদে আবেদন করা যাবে। তবে আবেদনকারীর কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালানোর অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ২৬ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। এই পদে মাসিক বেতন ১৬,০০০ টাকা।
বয়স: এই নিয়োগে আবেদনের জন্য বয়সের কথা উল্লেখ করেনি।
শিক্ষাগত যোগ্যতা:
• প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে।
• বাংলা ভাষা ভালোভাবে পড়তে ও লিখতে জানতে হবে।
অন্যান্য যোগ্যতা:
• আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। (তবে জলপাইগুড়ি জেলার প্রার্থীরা চাকরিতে বাড়তি অগ্রাধিকার বা সুযোগ পাবেন)।
• প্রার্থীর কাছে কমপক্ষে ৩ বছরের পুরনো হালকা (LMV) অথবা ভারী (HMV) গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
• গাড়িচালক হিসেবে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।
বেতন: নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৬,০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন?
• প্রথমে জলপাইগুড়ি জেলা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি (Application Form) ডাউনলোড করে নিন।
• ফর্মটি একটি সাদা A4 সাইজের কাগজে প্রিন্ট করতে হবে।
• এরপর ফর্মে চাওয়া আপনার সব তথ্য স্পষ্ট করে লিখে পূরণ করুন।
• ফর্মের ডানদিকের ওপরে নির্দিষ্ট জায়গায় আপনার সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগান।
• ছবির সাইজ হতে হবে ৪.৫ সেমি × ৩.৫ সেমি।
• ছবিটির ওপর নিজের হাতে একটি সই (Signature) করে দিতে হবে।
• পূরণ করা ফর্মের সাথে আপনার সব প্রয়োজনীয় কাগজপত্রের (যেমন: ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতার সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ) জেরক্স কপি জুড়তে হবে।
• এবার ফর্ম ও কাগজপত্রগুলো একটি খামের ভেতর ভরুন।
• খামের ওপর বড় বড় অক্ষরে লিখতে হবে: ‘APPLICATION FOR THE POST OF DRIVER (CONTRACTUAL), 2026’।
• এই ফর্মটি কোনো ডাকযোগে, স্পিড পোস্টে বা কুরিয়ারে পাঠানো যাবে না।
• আপনাকে নিজে গিয়ে জলপাইগুড়ি পুলিশ লাইনের ‘এমটি সেকশন’-এ (MT Section) রাখা নির্দিষ্ট ড্রপ বক্সে খামটি ফেলে আসতে হবে।
আবেদনের শেষ সময়:
৯ নভেম্বর ২০২৬, বিকেল ৫টার মধ্যে জলপাইগুড়ি পুলিশ লাইনের MT Section-এর ড্রপ বক্সে ফর্মটি জমা দিতে হবে। এর পরে কোনো আবেদনপত্র নেওয়া হবে না।
নিয়োগ পদ্ধতি:
প্রথমে আবেদনপত্র যাচাই করে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে। এরপর বাছাই করা প্রার্থীদের ২০ নম্বরের ড্রাইভিং টেস্ট এবং ২০ নম্বরের ইন্টারভিউ (মোট ৪০ নম্বর) নেওয়া হবে। এই নম্বরের ভিত্তিতে তৈরি চূড়ান্ত মেধাতালিকা পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ইন্টারভিউয়ের দিন সব অরিজিনাল কাগজ দেখাতে হবে এবং নির্বাচিত হলে মেডিক্যাল পরীক্ষা ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) জমা দিয়ে চাকরিতে যোগ দিতে হবে।
আবেদন ফরম: https://wbpolice.gov.in/writereaddata/wbp/Jalpaiguri_Driver26.pdf
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
