★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

অষ্টম শ্রেণি পাশেই রাজ্য পুলিশের অধীনে ৪ জন ড্রাইভার নিয়োগ, মাসে বেতন ১৬ হাজার টাকা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার চারজন চুক্তিভিত্তিক গাড়িচালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পুলিশের অধীনস্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস (EFR), তৃতীয় ব্যাটালিয়ন। পশ্চিম মেদিনীপুরের সালুয়ায় এই নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে অষ্টম শ্রেণি পাশ। ২৭ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হতে হবে।

অন্যান্য যোগ্যতা:
এই পদের জন্য বাংলা ও হিন্দি ভাষায় পড়তে এবং লিখতে জানতে হবে। আবেদনকারীর কাছে বৈধ LMV অথবা HMV ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। লাইসেন্সটি অন্তত তিন বছরের পুরনো হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি গাড়িচালক হিসেবে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন:
নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৬,০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। এই নিয়োগের মেয়াদ এক বছর।

কীভাবে আবেদন করবেন?
এই পদে আবেদন করতে হলে প্রথমে নির্ধারিত ফর্ম ডাউনলোড করতে হবে। ফর্মটি পশ্চিমবঙ্গ পুলিশের সরকারি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ফর্মটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স কপি সংযুক্ত করতে হবে।


এরপর আবেদনপত্রটি ‘The Commandant, EFR 3rd Bn., Salua, Paschim Medinipur, West Bengal’ ঠিকানায় পাঠাতে হবে। প্রার্থীরা সালুয়ার EFR তৃতীয় ব্যাটালিয়নের মোটর ট্রান্সপোর্ট অফিসে রাখা নির্দিষ্ট ড্রপ বক্সে আবেদন জমা দিতে পারবেন। এছাড়াও স্পিড পোস্টের মাধ্যমেও আবেদন পাঠানো যাবে। খামের উপরে অবশ্যই ‘APPLICATION FOR THE POST OF DRIVER (CONTRACTUAL), 2026’ লিখতে হবে।

কী কী ডকুমেন্ট লাগবে?
আবেদনপত্রের সঙ্গে অষ্টম শ্রেণির সার্টিফিকেট বা মার্কশিট, বয়সের প্রমাণপত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং বসবাসের ঠিকানার প্রমাণপত্রের জেরক্স কপি জমা দিতে হবে। পাশাপাশি গাড়িচালক হিসেবে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র দিতে হবে। মোটর মেরামতি বা অন্যান্য কারিগরি দক্ষতার শংসাপত্র থাকলে সেটির জেরক্স কপিও জমা দেওয়া যাবে।
প্রতিটি ডকুমেন্টের জেরক্স কপির উপরে নিজের হাতে সই করে জমা দিতে হবে। আবেদনপত্রে অবশ্যই একটি সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

কতদিন পর্যন্ত আবেদন করা যাবে?

বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৪ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে। অর্থাৎ, ১০ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন পৌঁছে দিতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনও আবেদন গ্রহণ করা হবে না। প্রয়োজনীয় নথি না থাকলে অসম্পূর্ণ আবেদন বাতিল করা হবে।

কীভাবে নিয়োগ করা হবে?

প্রথমে জমা পড়া ফর্মগুলি যাচাই করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ড্রাইভিং টেস্টে ২০ নম্বর এবং ইন্টারভিউয়ে ২০ নম্বর থাকবে। অর্থাৎ, মোট ৪০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। এই তালিকা পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি EFR-এর তৃতীয় ব্যাটালিয়নের নোটিশ বোর্ডেও তালিকা দেওয়া হবে।

মেধাতালিকায় নির্বাচিত প্রার্থীদের মেডিক্যাল পরীক্ষা দিতে হবে। কাজে যোগ দেওয়ার সময় তাঁদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) জমা দিতে হবে।

আবেদন ফর্ম লিংক : https://wbpolice.gov.in/writereaddata/wbp/EFR3rdBn_Driver2026pdf.pdf

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।