West Bengal Budget 2026: ১ লক্ষ পদে নিয়োগ, থাকছে বয়সের ছাড়ও; রাজ্যের বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের নতুন বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  তিনি জানান, রাজ্যের উন্নয়নের রূপরেখা তৈরি করা হয়েছে ‘জাগরিত শক্তির’ প্রেরণা থেকে।  এবারের বাজেটে সবচেয়ে বড় চমক হলো কর্মসংস্থান রাজ্য সরকার মোট ১ লক্ষ শূন্যপদে নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।  এই নিয়োগের ক্ষেত্রে ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নিয়োগের এই বিশাল তালিকার মধ্যে ২০ হাজার পুলিশকর্মী এবং ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নেওয়া হবে।  এছাড়া, অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে এবং সরকারি চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা আরও ৫ বছর বাড়ানো হয়েছে, যা আগামী ২ বছর পর্যন্ত কার্যকর থাকবে।

আর্থিক পরিস্থিতির কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যের মোট ঋণের পরিমাণ ৮ লক্ষ ১৫ হাজার ৮৯১ কোটি টাকা।  তবে ঋণের চাপ থাকলেও জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে কোনো কাটছাঁট করা হচ্ছে না।  তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, রাজ্যে বর্তমানে চালু থাকা সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্প আগের মতোই বজায় থাকবে।  তবে সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে, সরকারি প্রকল্পের সুবিধা যেন সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষগুলোর কাছে সঠিকভাবে পৌঁছায়, তা নিশ্চিত করতে প্রয়োজনে এই প্রকল্পগুলিতে কিছু পরিবর্তন আনা হবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।