HAL Recruitment 2026: মাধ্যমিক পাশেই সুযোগ,লিখিত পরীক্ষা ছাড়াই! হিন্দুস্থান আরোনটিক্সে নিয়োগ, কীভাবে আবেদন?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ।  প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ মহারত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এর ব্যারাকপুর ডিভিশনে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  মাধ্যমিক এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ প্রার্থীরা এই শিক্ষানবিশ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবেন।  নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।  প্রশিক্ষণ চলাকালীন Apprentices Act, 1961 অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ডও দেওয়া হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ফিটার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, টার্নার এবং ওয়েল্ডার এই পাঁচটি ট্রেডে মোট ২৭ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে।  এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না।  মাধ্যমিক ও আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে প্রার্থী বাছাই করা হবে।

তবে কেবল ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে যারা আইটিআই পাস করেছেন, তারাই আবেদনের যোগ্য।  এছাড়াও আগ্রহী প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে, এবং সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

আবেদন করবেন যেভাবে
আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই NAPS 2.0 পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করে একটি Registration Number সংগ্রহ করতে হবে।  এরপর আলাদা করে কোনও অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই।  এই শিক্ষানবিশ পদে আগ্রহী প্রার্থীদের সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।  এরজন্য অনলাইন আবেদন করতে লাগবে না।  আগামী ২৪ জুলাই, ২০২৬ তারিখে সকাল ১০টার মধ্যে প্রয়োজনীয় সব নথিপত্রসহ এইচএএল ব্যারাকপুরের ট্রেনিং অডিটোরিয়ামে উপস্থিত হতে হবে।

কি কি ডকুমেন্টস লাগবে – 
১. মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
২. আইটিআই সার্টিফিকেট এবং সব সেমিস্টারের মার্কশিট।
৩. আধার কার্ড।
৪. জাতিগত শংসাপত্র যদি দরকার পরে।
৫. পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি।
৬. এনএপিএস (NAPS 2.0) পোর্টালে নিবন্ধনের কপি।

HAL Recruitment Notification 2026: PDF Download 

NAPS Portal Registration Link:- Apply Now

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।